Breaking: দিল্লির মুখ্যমন্ত্রীকে এবার তলব করল সিবিআই, কী কারণ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

Breaking: দিল্লির মুখ্যমন্ত্রীকে এবার তলব করল সিবিআই, কী কারণ

 


নয়াদিল্লি: সদ্য জাতীয় দলের তকমা পেয়েছে আম আদমি পার্টি। তার কিছুদিন পরেই এবার পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই। জানা গিয়েছে, নতুন আবগারি নীতি মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আগামী ১৬ এপ্রিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনেক আগেই এই আবগারি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকেই তলব করল সিবিআই। 

নরেন্দ্র মোদীর বিজেপির জমানায় এই প্রথম দেশের কোনও মুখ্যমন্ত্রীকে কোনও মামলায় তলব করেছে সিবিআই। তাই বিষয়টি নিয়ে যে জোর আলোচনা শুরু হয়েছে তা বলাই বাহুল্য। গ্রেফতার হওয়ার পর দিল্লির মদ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মণীশ সিসোদিয়া জেলবন্দি। কিছুদিন আগেই অবশ্য কেজরিওয়াল নিজেও আন্দাজ করেছিলেন যে তাঁকেও জেলে যেতে হতে পারে। বিজেপি বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগও করেছেন তিনি। তবে তাঁর দাবিও ছিল, জেলে যেতে তিনি তৈরি কিন্তু সেই সময়ে তাঁকে কোনও নোটিশ দেয়নি বা তলব করেনি সিবিআই। এবার সেটাই হল। 



এদিকে সবে কয়েকদিন হল জাতীয় দলের মর্যাদা পেয়েছে আম আদমি পার্টি। লোকসভায় 'শূন্য' হয়েও এই তকমা পাওয়ার পর নিজেই বিস্ময় প্রকাশ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে বিজেপিকে একহাত নিয়ে দলীয় কর্মীদের তাঁর বার্তা ছিল, জেলে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে এবার। কাকতালীয়ভাবে, চলতি মাসেই সিবিআই তলব পেলেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন