সুবীরেশ ভট্টাচার্যের এক মামলায় বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ, চলতি মাসেই ফের শুনানি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

সুবীরেশ ভট্টাচার্যের এক মামলায় বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ, চলতি মাসেই ফের শুনানি

 


কলকাতা: গত ১০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ মামলায় ধৃত এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে একটি রায় দিয়েছিলেন। সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল আদালতের ডিভিশন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য। তাতেই মিলল ফল।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়ের নির্দেশ ছিল, গ্রুপ ডি মামলায় জুড়তে হবে তাঁর নাম এবং যতদিন না মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন তিনি ততদিন নিজের ‘ডক্টরেট’ উপাধি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ ভট্টাচার্য। সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ এপ্রিল।  

আগের ওই মামলার শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন, কার নির্দেশে এত জনকে বেআইনি ভাবে নিযুক্ত করা হয়েছে? তাঁদের নাম প্রকাশ্যে আনার জন্য সুবীরেশ ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছিলেন তিনি। একই সঙ্গে গ্রুপ ডি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ ছিল। এই প্রেক্ষিতেই বিচারপতির স্পষ্ট বক্তব্য ছিল, যতদিন না মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন সুবীরেশ ততদিন মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবে না তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন