কোন অঙ্কে সরকার ফেলার কথা? শাহের পদত্যাগ দাবি মমতার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

কোন অঙ্কে সরকার ফেলার কথা? শাহের পদত্যাগ দাবি মমতার

 


কলকাতা: কয়েকদিন আগেই বীরভূমের সিউড়িতে জনসভা করে বাংলার তৃণমূল সরকার ফেলার প্রসঙ্গ টেনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন লোকসভা নির্বাচনে যাতে বিজেপিকে ৩৫ আসন দেওয়া হয় সেই অনুরোধও বঙ্গবাসীর কাছে করেছিলেন তিনি। সোমবার এই ইস্যুতে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন আইনে সরকার ফেলার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই প্রশ্ন তুলে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তিনি। 

অমিত শাহ তাঁর সভা থেকে বার্তা দিয়ে দাবি করেছিলেন, লোকসভায় বিজেপি বাংলা থেকে ৩৫ আসন পেলে ২০২৫ সালের আগেই বঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে। এই ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের মন্তব্য করে আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবিধানিক মর্যাদা লঙ্ঘন করেছেন। নির্বাচিত সরকার ভাঙার কথা কোন আইন মেনে তিনি বলেছেন তা-ই জানতে চান মমতা। সেই প্রেক্ষিতেই অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তিনি। পাশাপাশি কটাক্ষের সুরে এও বলেন, আগে বিজেপি ৫টা আসন পেয়ে দেখাক, তারপর তো ৩৫টার প্রসঙ্গ আসে। 

সিউড়ির সভা থেকে অমিত শাহের মূল বক্তব্য ছিল, বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। তাই লোকসভা নির্বাচনে ৩৫ আসন দিয়ে নরেন্দ্র মোদীকে আবার দেশের প্রধানমন্ত্রী বানাতে বাংলাকে এগিয়ে আসতেই হবে। এই নিয়ে আগেই অবশ্য তৃণমূল কংগ্রেস দলের তরফে তাঁকে নিশানা করা হয়েছিল। অমিত শাহকে 'পরিযায়ী পাখি' বলেও কটাক্ষ করেছিল তৃণমূল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন