তাপপ্রবাহে আংশিক বিরতি, রোদের তেজও কম থাকবে! নববর্ষে 'বিশ্রামে' সূর্য - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

তাপপ্রবাহে আংশিক বিরতি, রোদের তেজও কম থাকবে! নববর্ষে 'বিশ্রামে' সূর্য

 


কলকাতা: শেষ কয়েকদিন ধরে লাগাতার তাপ বেড়েছে বঙ্গের। তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি থেকে চলে গিয়েছে ৪২ ডিগ্রিতে। শুক্রবার তো কলকাতা, সল্টলেক জোর টক্কর দিয়েছে রাজস্থানের একাধিক শহরকেও। কিন্তু নববর্ষে যেন সূর্য বিশ্রামে থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ তাপপ্রবাহের সম্ভাবনা নেই, বরং মেঘলা আকাশ থাকতে পারে। 

আরও পড়ুন: পানওয়ালা থেকে অঙ্কের স্যার! নিয়োগ দুর্নীতিে এবার সেই গোপালের বাড়িতে CBI হানা

আলিপুর আবহাওয়া দফতর অনেক আগেই জানিয়েছিল যে, আগামী সোমবার বা মঙ্গলবার পর্যন্ত বঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বহাল থাকবে। শুক্রবার পর্যন্ত সেই পূর্বাভাস অনুযায়ী বাংলার পরিবেশ ছিল। কিন্তু আজ জানান হয়েছে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপ কিছুটা কম থাকবে। অর্থাৎ রোদের তেজ বিগত দিনগুলির তুলনায় কমবে অনেকটা। কিন্তু হাওয়া মহল জানাচ্ছে, এই সুখ মাত্র একদিনের। কারণ রবিবার থেকে আবার পুরোদস্তুর তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে বলে ইঙ্গিত।


গত কিছু দিনে মোটামুটিভাবে তাপমাত্রার পারদ ৪০-৪১ ডিগ্রিতে ছিল। আজ, নববর্ষের দিনে সূর্যের তেজ অপেক্ষাকৃত কম থাকায় উষ্ণতা কিঞ্চিৎ কমবে বলে আশা। যদিও তা ৩৮ ডিগ্রির নীচে নামবে বলে মনে হয় না। তবে শনিবার কোথাও যে তাপপ্রবাহ হবে না এমনটা নয়। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মূলত উত্তরবঙ্গে এর কোনও আভাস নেই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন