হাওড়া-রিষড়া কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রকর, দেওয়া হল ২৪ ঘণ্টা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

হাওড়া-রিষড়া কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রকর, দেওয়া হল ২৪ ঘণ্টা

 

কলকাতা: হাওড়া এবং রিষড়ায় অশান্তির ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যরে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ 

রামনবমীর মিছিল ঘিরে প্রথমে হাওড়ার রামরাজাতলা ও পরে রিষড়ায় হিংসা ছড়ায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। বিরোধীদের অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই মিছিল হয়েছিল৷ কিন্তু পরিস্থিতি সামলাতে ব্যর্থ পুলিশ-প্রশাসন৷ এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেন শুভেন্দু-সুকান্তরা। তাঁদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ৷ 


এদিকে, রবিবারের পর সোমবার রাতেও অগ্নিগর্ভ হয়ে ওঠে হুগলির রিষড়ার ৪ নম্বর রেলগেট এলাকা৷ চার নম্বর রেলগেট এলাকায় একটি কারখানার কাছে এই উত্তেজনা ছড়ায়। ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। রেল লাইনের ওপরেও উঠে পড়ে তারা।  যার জেরে হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।  এই ঘটনায় আজ সকাল থেকেই তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি।


গত কয়েকদিন ধরে হাওড়া ও রিষড়াতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবিও সামনে এসেছে। পুলিশের গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ থেকে ফিরেই তিনি রিষড়াতে যান। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রিপোর্ট তলব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷  রাজ্য রিপোর্ট দেওয়ার পর কী বার্তা দেয় অমিত শাহর দফতর, সেটাই এখন লক্ষ্যনীয়।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন