প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি শেষ, তাপস সাহার বাড়ি ছাড়ল সিবিআই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি শেষ, তাপস সাহার বাড়ি ছাড়ল সিবিআই

 


কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ আসার পরেই শুক্রবার নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি পৌঁছে যায় সিবিআই। তাপসের বাড়ি এবং লাগোয়া অফিসে শুরু হয় তল্লাশি অভিযান। তাঁর বিরুদ্ধে বেশ কিছু নথি পোড়ানোর অভিযোগ উঠেছিল। তবে এই অভিযানে গিয়ে অন্তত ৬৮টি নথি উদ্ধার করেছে সিবিআই বলে জানা গিয়েছে। সবশেষে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে শনিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা তাপসের বাড়ি ছাড়েন। বিধায়কের দাবি, তাঁকে লিখিত ক্লিনচিট দেওয়া হয়েছে। 

শুক্রবার তল্লাশি অভিযান শুরুর পর তাপসের বাড়ি ছাড়াও বেতাইয়ের ডক্টর বি.আর.আম্বেদকর কলেজে হানা দেয় সিবিআই। সেখানেও তারা তাপসকে সঙ্গে নিয়ে যায়। কলেজের কোষাধক্ষ্য সহ মোট চার জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। যদিও তাপসের দাবি, কলেজে কোনও কিছু আপত্তিকর পায়নি তদন্তকারীরা। এরপর রাতে বিধায়কের বাড়িতেও খাবার খেয়ে আবার তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছিল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদ প্রায় ভোর পর্যন্ত চলে। বিধায়কের দুই ঘনিষ্ঠের ব্যাপারে তাপসকে একাধিক প্রশ্ন করা হয় বলে সিবিআই সূত্রে খবর। এছাড়া তাপস সাহার বাড়ির পুকুর পাড়েও তল্লাশি চালানো হয়েছে। সবশেষে ভোর ৬টা নাগাদ তাঁর বাড়ি ছাড়ে সিবিআই। 

চাকরি দেওয়ার নাম করে তাপস প্রায় ১৬ কোটি টাকা তুলেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ৷ তাপসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনটি চিঠিও পাঠিয়েছিলেন অভিযোগকারীরা। যা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। যদিও সিবিআই তদন্তের নির্দেশ আসার পরই তাপস দাবি করেছিলেন, তিনি রাজনীতির শিকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন