বিচ্ছেদের পরেও ভোলেননি প্রাক্তনকে! অভিনেতার পোশাকে পুরনো প্রেমের চিহ্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

বিচ্ছেদের পরেও ভোলেননি প্রাক্তনকে! অভিনেতার পোশাকে পুরনো প্রেমের চিহ্ন

 

মুম্বই: এক সময় তাঁরা ছিলেন বলিউডের লাভ বার্ডস৷ তাঁদের নিয়ে চলত ব্যপক চর্চা৷ সেই সময় চুটিয়ে প্রেম করতেন বলিউডের দুই তারকা। তাঁদের প্রেম ছিল খানিকটা রূপকথার মতো। পর্দায় নায়ককে দেখে তাঁর প্রেমে পড়েছিলেন লাস্যময়ী এই নায়িকা। তার পরে জুটি বেঁধে একসঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন তাঁরা। ঠিক ছিল, সাত পাকে বাঁধা পড়বেন দু’জনে৷ কিন্তু, ডেস্টিনি তাঁদের জন্য অন্য কোনও পরিকল্পনা করে রেখেছিল৷ হঠাৎ করেই তাঁদের সম্পর্কে চিড় ধরে৷ ভিন্ন পথে পাড়ি দেন তাঁরা৷ চার বছরের বেশি সময় সম্পর্ক থাকার পর সেখান থেকে বেরিয়ে আসেন শাহিদ কাপুর এবং করিনা কাপুর। 

তবে তাঁরা দু’জনেই এখন বিবাহিত। শাহিদ বিয়ে করেছেন মীরা রাজপুতকে। অন্য দিকে, ছোটে নবাব সইফ আলি খানের সঙ্গে নিকাহ সেরেছেন করিনা৷ দুই সন্তানকে নিয়ে সুখের সংসার নবাব ঘরণীর৷ শাহিদও দুই সন্তানের বাবা৷ তবে কোথাও হয়তো লুকিয়ে রয়েছে পুরনো প্রেম৷ করিনাকে এখনও সম্পূর্ণ ভাবে ভুলে যেতে পারেননি শাহিদ। সেই প্রমাণ মিলল তাঁর পোশাকে।

সম্প্রতি বিমানবন্দরে স্ত্রী মীরা রাজপুত কাপুরের সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হন শাহিদ৷ পরনে ছিল একটি বড়সড় টিশার্ট আর কালো রঙের জগার্স প্যান্ট। তবে,  সেই পোশাক নিয়ে মাথাব্যথা নেই অনুরাগীদের। কিন্তু, একটু খেয়াল করলেই দেখবেন, শাহিদের দু’পায়ে দুই রকমের জুতো। আর সেটা দেখেই নস্টালজিয়ায় অনুরাগীরা। করণ জোহরের ‘কভি খুশি কভি গম’ ছবির একটি দৃশ্যে ভুল করে দু’পায়ে দু’রকম জুতো গলিয়েছিলেন করিনা ওরফে পর্দার পূজা। যদিও নায়িকা এই ঘটনাকে ‘নতুন ফ্যাশন’ বলেই দাগিয়েছিলেন। এর পর অনেকগুলো বছর কেটে গিয়েছে৷ এত বছর পর শাহিদের পোশাকে সেই ফ্যাশনেরই ছাপ দেখে পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছেন তাঁর ভক্তরা। তবে কি পূজা, থুড়ি করিনার কথা মনে করেই এমন ফ্যাশন ‘কবীর’-এর? প্রশ্ন উঁকি দিয়েছে কৌতূহলী অনুরাগীদের মনে।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন