ময়নায় শুভেন্দুর সভায় অনুমতি, মানতে হবে গুচ্ছ শর্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ময়নায় শুভেন্দুর সভায় অনুমতি, মানতে হবে গুচ্ছ শর্ত

 



কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক সভা নিয়েই জটিলতা তৈরি হয়। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার সভা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল কিন্তু শেষে অনুমতি মিলেছিল। এবার একই রকম ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ময়নার সভা নিয়ে। জটিলতা থাকলেও অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে এবারেও গুচ্ছ শর্ত দেওয়া হয়েছে বিজেপিকে।


কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, শব্দবিধি মানার পাশাপাশি অতিরিক্ত ভিড় এড়াতে হবে বিজেপিকে। একই সঙ্গে এও জানান হয়েছে, পুলিশকেও উপযুক্ত সুরক্ষাবিধির বন্দোবস্ত করতে হবে। এই রকমই চন্দ্রকোনার সভার মতো বেশ কিছু গাইডলাইন দিয়েছে আদালত। যদিও আগের মতোই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে গেরুয়া শিবির। তাদের অভিযোগ, রাজ্যে কোথাও বিজেপির সভা হলেই অনুমতি দেওয়া হয় না। আদালতের দ্বারস্থ হতে হয় সব সময়। তবে আদালতের নির্দেশে শেষ পর্যন্ত রাজ্য প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। 


আসলে বিজেপি যেখানে সভা করতে চেয়েছিল তা হল ময়নার ইসমালিচক ফুটবল মাঠ। কিন্তু প্রশাসনের তরফে আপত্তি জানিয়ে বলা হয়, ওই মাঠে ১০ হাজারের বেশি লোকের জায়গা হবে না। যদি অতিরিক্ত ভিড় না হয় তবেই অনুমতি মিলবে। এছাড়া আগে পুলিশ জানায়, ওই এলাকা ‘রাজনৈতিক উত্তেজনাপ্রবণ’, তাই অনুমতি মিলবে না। কিন্তু শেষে সেই হাইকোর্ট হস্তক্ষেপ করল।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন