মন্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা! শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূলের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মন্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা! শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূলের

 


কলকাতা: জাতীয় দলের তকমা হারানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আনা অভিযোগের প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। জানান হয়েছে, বিজেপি নেতা নিজের মন্তব্য প্রত্যাহার না করলে তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এই মর্মে শুভেন্দু অধিকারীকে চিঠিও পাঠানো হয়েছে। যদিও শুভেন্দু এদিনই দাবি করেছেন যে, প্রমাণ তিনি আগামীকাল দেবেন। 

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ বার ফোন করেছিলেন দলের জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দাবিকে নস্যাৎ করেছেন। তবে বিজেপি বিধায়কের কথায়, ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন করা হয়েছিল। আগামীকাল তিনি এই নিয়ে জবাব দেবেন। তার আগেই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস। তারা আরও দাবি করেছে, ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। দলের তরফে সাংসদ ডেরেক ও ব্রায়েনের হুঁশিয়ারি, এই অসত্য তথ্য ও মিথ্যাচারের জন্য অমিত শাহও আইনি দিক থেকে জড়িয়ে যাবেন। 



উল্লেখ্য, মমতার স্পষ্ট দাবি, তিনি অমিত শাহকে কোনওভাবেই ফোন করেননি। তৃণমূল সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে এই সব মিথ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাঁর পাল্টা বক্তব্য, অমিত শাহকে তিনি ফোন করেছেন তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন