‘পিছনে সিবিআই নেই তো’, বনি-কৌশানীর আদুরে ছবিতে কটাক্ষের বন্যা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

‘পিছনে সিবিআই নেই তো’, বনি-কৌশানীর আদুরে ছবিতে কটাক্ষের বন্যা

 

কলকাতা: বছরের শুরুটা তেমন ভালো হল না৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়ে ইডি-র হয়রানি৷ বারবার জেরার মুখে পড়তে হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। এর পর তাঁকে নিয়ে দর্শকদের মধ্যেও কম সমালোচনা হয়নি৷ নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কের মাঝেই নববর্ষের ছবি পোস্ট করেন বনি৷ ফের নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন অভিনেতা৷

সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য কৌশানীর সঙ্গে নিজের একটি আদুরে ছবি পোস্ট করেন বনি। ওই ছবিতে দু’জকেই খাঁটি বাঙালি সাজে দেখা গিয়েছে৷ ধুতি পাঞ্জাবিতে সেজেছেন বনি আর লালপেড়ে সাদা শাড়ি গায়ে জড়িয়ে মোহময়ী কৌশানী। আলতো আলোয় একে অপরের দিকে চুমু ছুড়ে দিচ্ছেন তাঁরা। এমনই এক প্রেমের ছবি পোস্ট করতেই ব্যস! চারিদিক থেকে ধেয়ে এল একের পর এক কমেন্ট। কেউ লিখলেন, “আরে লিডিং হিরো যে।” কেউ আবার কটাক্ষের সুরে বললেন,  “পিছনে ইডি সিবিআই নেই তো!” কারও আবার প্রশ্ন, “ইডি কী বলছে?” যদিও এতশত নেতিবাচক মন্তব্যের পরেও মুখ খোলেননি বনি।


হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম খুঁজে পান তদন্তকারীরা। এর পর তলব করা হয় বনিকে৷ গত মার্চ মাসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় নায়ককে৷ কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের বিষয়ে জানতেই ডেকে পাঠানো হয় তাঁকে৷  জানা যায়, পারিশ্রমিক হিসাবে নাকি কুন্তলের কাছ থেকে ৪০ লক্ষ টাকা দামের গাড়ি নিয়েছিলেন বনি। যদিও এই পারিশ্রমিকের পুরো টাকাই তিনি ইডি-র দফতরে ফেরত দিয়ে যান। তার পরেও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না তাঁর। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন