মৃত ঘোষণার পর জীবিত উদ্ধার, পর্বতারোহী বলজিৎ কৌর হলেন 'মিরাকেল' - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মৃত ঘোষণার পর জীবিত উদ্ধার, পর্বতারোহী বলজিৎ কৌর হলেন 'মিরাকেল'


নয়াদিল্লি: অন্নপূর্ণা শৃঙ্গ অভিযানে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এমনই খবর এসেছিল মহিলা পর্বতারোহী বলজিৎ কৌরকে নিয়ে। তাঁর অভিযান আয়োজক সংস্থা ‘পায়োনিয়ার’-এর পক্ষ থেকেই তা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই খবর আসে যে তিনি জীবিত এবং তাঁকে দেখতেও পাওয়া গিয়েছে! আরও জানা যায়, রেডিও সিগনালের মাধ্যমে যোগাযোগ করতে পেরেছিলেন বলজিৎ। তাঁকে উদ্ধার করার জন্য দ্রুত হেলিকপ্টার পাঠানো হয়েছিল। 

সোমবার বিকেল ৫টার কিছু পরে কৃত্রিম অক্সিজেনের সাপোর্ট ছাড়াই শৃঙ্গ স্পর্শ করে অভিযান সম্পন্ন করার রেকর্ড গড়েন বলজিৎ কৌর। তবে ওই সময়ের পর নীচে নেমে আসা যে ভীষণ বিপজ্জনক তা সকলেই জানত। সেই সময় নামার উপক্রম করলে প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি থাকে। বলজিতের ক্ষেত্রেও বিষয়টি একই রকম হয়েছে। শৃঙ্গ জয় করার কিছুক্ষণ পরেই তিনি রেডিও কনট্যাক্টের বাইরে চলে যান।


আজ সকাল পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। স্বাভাবিকভাবেই কিছু সময় পর ঘোষণা হয়ে যায় যে তিনি মৃত। এমনকি দেহ উদ্ধারের কাজের প্রস্তুতিও শুরু হয়। কিন্তু মঙ্গলবার সকলটা ছিল একদম অন্যরকম। এদিনই আচমকা রেডিও সিগন্যালের সাহায্য বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন বলজিৎ কৌর। জানা যায়, প্রায় ৭ হাজার ৩০০ মিটারেরও বেশি উচ্চতা থেকে তিনি বার্তা দিয়েছেন যার জিপিএস ট্র্যাক করা সম্ভব হয়েছে। 

অন্নপূর্ণা ১ হল পৃথিবীর দশম উচ্চতম পর্বত। গত বছরের মে মাসে মাত্র দু’সপ্তাহের ফারাকে কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা– এই দু’দুটি শৃঙ্গ ছুঁয়ে ফেলেছেন এই বলজিৎ কৌর। চলতি বছর তিনি ফের অন্নপূর্ণা অভিযানে গিয়েছিলেন, কৃত্রিম অক্সিজেনের সাপোর্ট না নিয়েই। নতুন রেকর্ড গড়ার ইচ্ছা তাঁর পূরণ হয়েছে। সঙ্গে বড় মিরাকেল হিসেবেও নিজে পরিচিতি পেলেন। ভারতের পর্বতারোহণের ইতিহাসে এ এক বিরল ঘটনাই বটে। 

হিমাচল প্রদেশের সোলানের বাসিন্দা বলজিৎ কৌর। ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। 'খাকি' উর্দি তাঁকে খুব টানত। এনসিসিতেও যোগ দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই সাধ তখন তাঁর পূরণ হয়নি। তবে তাঁর এক বোনের আকস্মিক মৃত্যুর পর জীবন বদলে গিয়েছিল কৌরের। তিনি অবশেষে এনসিসিতে যোগ দেন এবং সেখান থেকেই প্রথম পর্বতারোহণের হালকা স্বাদ পান। 

২০২২ সালে ২৪ দিনে চারটি ৮ হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ আরোহণ করে ইতিহাস গড়েছিলেন বলজিৎ। শুধু মহিলা বলে নয়, এত কম দিনে এতগুলি আট হাজার মিটারের শৃঙ্গ জয়ের করার রেকর্ড কোনও ভারতীয়রই ছিল না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন