ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন গিয়েছিল, জবাব পাবেন! মমতাকে পাল্টা শুভেন্দুর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন গিয়েছিল, জবাব পাবেন! মমতাকে পাল্টা শুভেন্দুর

 


কলকাতা: সম্প্রতি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ বার ফোন করেছিলেন দলের জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে। এই ইস্যুতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। যদিও আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দাবিকে নস্যাৎ করেছেন। শুধু তাই নয়, তাঁর পাল্টা বক্তব্য, অমিত শাহকে তিনি ফোন করেছেন তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। বিষয়টি এখানে থেমে যে যেত না তার আন্দাজ ছিল। তেমনটাই হল। এই ব্যাপারে আরও বিস্ফোরক দাবি করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। 

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে বক্তব্য পেশ করেছেন তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মমতাকে নিশানা করে তাঁর বক্তব্য, ''এই ভয় পাওয়াটা আমার ভালো লেগেছে। খুবই লজ্জাজনক বিষয় যে, আপনি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিকর শব্দ 'কিম্ভুত কিমাকার' ব্যবহার করেছিলেন তা ফের আজ আমার উদ্দেশ্যে করলেন। আপনি ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন করেছিলেন। ঠিক সময়ে সত্যিটা সামনে আনব। আগামিকাল আমার জবাবের জন্য অপেক্ষা করুন।'' বিজেপি নেতা এখানেও থেমে থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে যে জেলার নাম নিয়েছেন তা নিয়েও তাঁকে কটাক্ষ করেছেন শুভেন্দু। 

তাঁর কথায়, ''আপনি বারবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদহ, মেদিনীপুর... এই জেলাগুলির নাম নিচ্ছেন। কারণ এটা আপনিও জানেন এই জেলাগুলিতে আমি দায়িত্বে ছিলাম বলেই আপনি ক্ষমতায় এসেছিলেন ২০১১ সালে। সেখানে আপনার নিষ্কর্মা ভাইপো কোথাও ছিল না, তাঁকে জুলাই মাসে লঞ্চ করা হয়।'' উল্লেখ্য, মমতার স্পষ্ট দাবি, তিনি অমিত শাহকে কোনওভাবেই ফোন করেননি। তৃণমূল সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে এই সব মিথ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন