ভয় বাড়াচ্ছে কোভিড, এবার আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ভয় বাড়াচ্ছে কোভিড, এবার আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

 


নয়াদিল্লি: এক লাফে এদিন ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের করোনার দৈনিক সংক্রমণ। আর এর মধ্যেই জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আপাতত হোম কোয়ারেন্টিনেই আছেন তিনি এবং জানা গিয়েছে তাঁর মৃদু সংক্রমণ রয়েছে। তাঁকে আপাতত বিশ্রাম নেওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কিছু না থাকলেও তাঁকে সচেতন হয়েই চলতে হবে। তাই নিজের পরবর্তী কিছু কর্মসূচি বাতিল করেছেন রাজনাথ সিং। এদিকে আজই দিল্লিতে ভারতীয় বায়ুসেনা কমান্ডারদের কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। যদিও এখন তা হচ্ছে না। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার দেশে ১০ হাজার ৫৪২ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু, ২৪ ঘণ্টার ব্যবধানে এক ধাক্কায় সংক্রামিতের সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায়৷ আক্রান্তের সংখ্যা পৌঁছয় ১২ হাজার ৫৯১ জনে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ২৮৬ জন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৮ লক্ষ ৫৭ হাজার ৯৯২ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, ৪ কোটি ৪২ লক্ষ ৬১ হাজার ৪৭৬ জন।  

এদিকে এও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জন করোনা আক্রান্ত রোগীর। নিহতদের মধ্যে রাজধানী দিল্লিতে ৬ জন, মহারাষ্ট্রে ৪ জন এবং উত্তরপ্রদেশে ৪ জন রয়েছেন৷ যদিও চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কোভিডের প্রয়োজনীয় বিধি মেনে চলতে হবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন