রহস্য আছে, টাকার খেলা! মুকুল প্রসঙ্গে দাবি পুত্রের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

রহস্য আছে, টাকার খেলা! মুকুল প্রসঙ্গে দাবি পুত্রের

 


কলকাতা: ফের রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রে মুকুল রায়। সোমবার সন্ধ্যার বিমান ধরে কলকাতা থেকে রাজধানী পৌঁছেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, এমনটাই খবর। অনেকের অনুমান তিনি আবার বিজেপিতেই 'যোগ' দেবেন। কিন্তু তাঁর ছেলে শুভ্রাংশু প্রথমে দাবি করেছিলেন, হঠাৎ করেই ‘বেপাত্তা’ তাঁর বাবা। এমনকি দু’দুটি থানায় তেমনই অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে পরবর্তী সময়ে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন, তাঁর বাবাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে এবং এটি একটি বড় রহস্য।

মুকুল রায়ের ঘনিষ্ঠমহল জানাচ্ছে, বিশেষ কারণে তিনি রাজধানীতে এসেছেন। কিন্তু সেই বিশেষ কারণ কী? সেটা কেউই খোলসা করেননি। এদিকে মুকুলের ছেলে শুভ্রাংশু আজ দাবি করেছেন, একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য এসব চক্রান্ত চলছে। একই সঙ্গে তাঁর বক্তব্য, এর পিছনে টাকার খেলা আছে। স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই মন্তব্য করে তিনি আদতে বিজেপির দিকেই নিশানা করেছেন। তবে গোটা ইস্যু নিয়ে অবশ্য আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কারও দাবি, তিনি চিকিৎসা করাতে দিল্লি গিয়েছেন। অন্য একটা অংশের মতে আবার তাঁর দিল্লি-যাত্রা নিছকই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তবে পুলিশের কাছে মুকুল রায় পুত্রের অভিযোগ ছিল, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে বিমানবন্দরের দিকে গিয়েছিলেন। সন্ধে নাগাদ সল্টলেকের বাড়ি থেকে আচমকা 'উধাও' হয়ে যান কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। শেষে জানা যায়, 'অপরিচিত' ব্যক্তিদের সঙ্গে দিল্লি চলে গিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন