হাজার অভিযোগ, কিছুই প্রমাণ করতে পারেন না! শুভেন্দুকে নিশানা অভিষেকের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

হাজার অভিযোগ, কিছুই প্রমাণ করতে পারেন না! শুভেন্দুকে নিশানা অভিষেকের

 


কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অন্তত ৪ বার ফোন করেছিলেন, এই দাবি তুলেও ফোন রেকর্ড প্রকাশ্যে আনতে পারেননি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আইনি জটিলতা আছে বলে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এই ইস্যুতে আপাতত যে তিনি ব্যাকফুটে তা বলা যায়। এই অবস্থায় সাংবাদিক বৈঠক থেকে তাঁকে জোরাল কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দুকে 'ফাঁপা বেলুন' বলে একহাত নিয়ে বলেছেন, তিনি হাজারো সাংবাদিক বৈঠক করেন, হাজার অভিযোগ করেন, কিন্তু কিছুই প্রমাণ করতে পারেন না। 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আদালতে যেতে পারে। সেখানে গেলেই তিনি কল রেকর্ড বের করবেন। তার আগে তিনি তা করবেন না, কারণ ভারতীয় আইন অনুযায়ী, নির্বাচিত মুখ্যমন্ত্রীর ফোনের কল ডিটেলস সর্বসমক্ষে আনা যায় না। এই ইস্যুতেই অভিষেক এদিন বলেন, তিনি প্রত্যেক বার একটা টুইট করে বোমা ফাটান, তারপর দেখেন কিচ্ছু নেই। একদম ফাঁপা বেলুন, ছাড়লেই গ্যাস বেরিয়ে যাবে। অভিষেকের কটাক্ষ, প্রায় হাজার দিন কেটে গিয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। এই হাজার দিনে হাজার সাংবাদিক বৈঠক করেছেন তিনি। হাজার অভিযোগ করেছেন। একটাও প্রমাণ হয়নি। 

যদিও ফোন ইস্যুতে আজও মমতাকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ৪ মার্চ থেকে ১২ এপ্রিল পরপর ফোনগুলি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ দিন ফোনের কথোপকথন বিশদ ব্যাখ্যা করতে যাননি শুভেন্দু অধিকারী। তবে ফোন রেকর্ড নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, তথ্য জানার অধিকার আইনে এই নিয়ে নিষেধাজ্ঞা আছে, আদালতের হস্তক্ষেপ ছাড়া এ সব পাওয়া যায় না।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন