কুন্তলের চিঠি মামলায় এখনই অভিষেককে জিজ্ঞাসাবাদ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

কুন্তলের চিঠি মামলায় এখনই অভিষেককে জিজ্ঞাসাবাদ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

 

কলকাতা: সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে৷ অর্থাৎ এই সময়ের মধ্যে কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।

কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়  নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ডায়মন্ডবারবারের তৃণমূল সাংসদ। সেই মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল বারবার অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি তাঁকে চাপ দিয়ে অভিষেকের নাম বলামনোর চেষ্টা করছেন৷ এমনকী জেল থেকে এই বিষয়টি জানিয়ে নিম্ন আদালতের বিচারককে চিঠিও লিখেন কুন্তল। সেই চিঠিতে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা জানান, অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। একই অভিযোগ জানিয়ে প্রেসিডেন্সির জেল সুপারের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন হেস্টিংস থানায়। এই মামলায় পুলিশি হস্তক্ষেপ চেয়েছিলেন কুন্তল।

বুধবার কুন্তলের অভিযোগের বিষয়টি কলকাতা হাই কোর্টে তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মামলাতেই বৃহস্পতিবার ইডি-সিবিআই-কে অভিষেককে জিজ্ঞাসাবাদ করার ছাড়পত্র দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন