গলায় গিরগিটির নেকলেস, খুলে পড়ছে গাউন, অন্যের প্রেমিককে জড়িয়ে পোজ উরফির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

গলায় গিরগিটির নেকলেস, খুলে পড়ছে গাউন, অন্যের প্রেমিককে জড়িয়ে পোজ উরফির



মুম্বই:  উরফি জাভেদ মানেই বাড়তি উষ্ণতা, মায়ানগরীতে গুঞ্জন৷ উদ্ভট সব উদ্ভাবনী পোশাকে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি৷ তেমনই তাঁর সমালোচকের সংখ্যাও নেহাত কম নয়৷ নিন্দুকরা ছেড়ে কথা বলেননি৷ সম্প্রতি ‘ডিস্কো ডান্সার’ নামে একটি সঙ্গীতের অনুষ্ঠানে গিয়েছিলেন উরফি। প্রয়াত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সুনীল শেট্টি। সেই অনুষ্ঠানে উরফি পোজ দিলেন কাজল ও অজয়-কন্যা নিসা দেবগনের চর্চিত প্রেমিক ওরহান অবত্রমানির সঙ্গে। ইনস্টাগ্রামে সেই সব ছবি, ভিডিয়ো পোস্ট করতেই কমেন্টের বন্যা৷ ছবি ভাইরাল হতে শুধু উরফির পোশাক নিয়েই সমালোচনা হল না, তাঁদের জুটি দেখে নেটিজেনরা বললেন,  ‘রব নে বনা দি জোড়ি’।



এদিন উরফির গা থেকে পোশাক প্রায় খুলে পড়ার জোগাড়। কালো ঝলমলে জামাটি কোনও মতে কোমরে জড়ানো৷ সেটি ঠিক করতে করতেই একঘর লোকের সামনে হেঁটে এলেন। গলায় বাঁধা গিরগিটির নেকলেস৷ সেই নেকলেসেই বাঁধা কালো পোশাকের দুই প্রান্ত। এক টুকরো কাপড়ে ঢাকা রড়েছে স্তন যুগল৷  উরফির কপালেও অলঙ্কার৷ তাও আবার ঝলমল করছে। সেই বেশেই একেবারে এসে দাঁড়ালেন ওরহানের পাশে। যাকে কাজল-কন্যার নায়শার সঙ্গেও বেশির ভাগ সময় দেখা যায়। তাঁকে উরফির পাশে দেখে তাজ্জব নেটপাড়া৷

তাঁদের একসঙ্গে দেখে কেউ লিখলেন, “এই জুটি খুব সুন্দর। যেন দুটো ক্লাউন!” কারও মন্তব্য, “এরা বিয়ে করে নিলে দারুণ মানাবে।” ১৪ এপ্রিল ‘ডিস্কো ডান্সার’ অনুষ্ঠানে উরফি, ওরহান ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড স্টার মিঠুন চক্রবর্তী, সানি লিওনি প্রমুখরা৷


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন