তাপমাত্রা ছুঁতে পারে ৫০ ডিগ্রি! চলতি বছর ভয়ঙ্কর তাপপ্রবাহ হতে পারে দেশে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

তাপমাত্রা ছুঁতে পারে ৫০ ডিগ্রি! চলতি বছর ভয়ঙ্কর তাপপ্রবাহ হতে পারে দেশে

 



নয়াদিল্লি: মার্চ মাস পর্যন্ত খানিক গরম, খানিক বৃষ্টি গিয়েছে ঠিকই। কিন্তু এপ্রিল মাস থেকে তেমন কিছুই আর হবে না বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। গরমের প্রভাব যে এবার বেশি হবে তার আভাস আগেই দিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু এত বেশি বাড়বাড়ন্ত হবে সেটা হয়তো কেউই আন্দাজ করতে পারেনি। চলতি বছরের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে, এই বছর মারাত্মক তাপপ্রবাহ তো হবেই, সঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৫০ ডিগ্রিও। 

আরও পড়ুন: 'ফিউসন অফ হেলিয়োস', কাছ থেকে সূর্যের চিত্র প্রকাশ্যে

মৌসম ভবন জানাচ্ছে, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আরও গরম বাড়তে চলেছে দেশে। মার্চ মাসের কিছুটা সময়ে তুলনামূলক ভালোই গরম অনুভব করেছে দেশের মানুষ। বিক্ষিপ্তভাবে কিছু সময় বৃষ্টি হলেও গরমের প্রভাব কমাতে সক্ষম হয়নি। তবে এবার বৃষ্টির আর কোনও পূর্বাভাস থাকছে না। আগামী সপ্তাহগুলিতে তাপমাত্রা আরও বাড়বে বলেই স্পষ্ট করা হচ্ছে। রিডিং বিশ্ববিদ্যালয়ের একজন জলবায়ু বিজ্ঞানী তো এমনও দাবি করেছেন যে, সাহারা মরুভূমিতে সাধারণত যে গরম পড়ে, তেমন গরমই এবার ভারতবাসী অনুভব করতে পারে। বায়ুমণ্ডলীয় চাপ এবং আর্দ্রতার বাড়বাড়ন্তর জন্যই এমন পরিস্থিতির সৃষ্টি বলে দাবি। 



হাওয়া অফিসের সতর্কতা, চলতি বছর ভারতের অনেক এলাকায় তাপমাত্রা আগের বছরের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি আগামী ৩ মাস ভীষণভাবে তাপপ্রবাহ হতে পারে বলেও আভাস। সেই কারণে সাধারণ মানুষকে বাইরে বেরতে হলে ছাতা, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করার এবং হালকা জামা, হাত-পা সম্পূর্ণ ঢাকা পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু মূলত কোথায় কোথায় এই তাপপ্রবাহ হতে পারে? সেই বিষয় নিয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচ-পাঁচটি গ্রহাণু! ১৫০ ফুটের পাথরখণ্ড নিয়ে সতর্ক নাসা

বিশেষজ্ঞরা বলছেন, উত্তর-পূর্ব, পূর্ব এবং মধ্য ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম অঞ্চলে তাপমাত্রা অন্য বছরের তুলনায় এই বছর বৃদ্ধি পাবে। এই অঞ্চলেই তাপপ্রবাহ বাড়বে। এছাড়াও গোটা দেশেই বিক্ষিপ্তভাবে তাপের কারণে জনজীবন ব্যাহত হবে। জানান হয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, কেরল, ওড়িশা, তামিলনাড়ুর মতো রাজ্যে অল্প কিছুদিনের মধ্যেই তাপমাত্রা ছোঁবে ৩৭-৩৮ ডিগ্রি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন