একদিনে ১২ হাজার পার দেশের সংক্রমণ, বঙ্গে ২০০ ছুঁইছুঁই! কোভিড চিন্তা বাড়ছেই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

একদিনে ১২ হাজার পার দেশের সংক্রমণ, বঙ্গে ২০০ ছুঁইছুঁই! কোভিড চিন্তা বাড়ছেই

 


নয়াদিল্লি: করোনা ভাইরাস নিয়ে যেটুকু ভয় কেটে গিয়েছিল তা আবার ফিরে এসেছে মানুষের মধ্যে। বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘণ্টার তথ্য আরও চিন্তা বাড়িয়ে দিয়েছে ভারতবাসীর। একাধিক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বাড়ছে অ্যাকটিভ কেস। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। দেশের ১৫৮টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশ বা তার বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। অবশ্যভাবে বলা যায় এই তথ্য ভীষণ উদ্বেগের। পাশাপাশি দেশে হু হু করে বাড়ছে অ্যাকটিভ কেস। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ হাজার ৫৫৬। অন্যদিকে, বাংলায় শেষ একদিনে সংক্রমিত ১৯৯ জন। আবার দেশের যে ১২০টি জেলায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি, তার মধ্যে বাংলার ৭ জেলা আছে। এও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ৩১ হাজার ৩০০ জন।

চিকিৎসক মহল জানাচ্ছে, এখন যাঁদের করোনা ধরা পড়ছে, তাঁদের মূলত জ্বর, সর্দি, শুকনো কাশি, গলা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া এবং বেশ কিছু রোগীর ডায়রিয়ার সমস্যা থাকছে। তাই এমন কোনও উপসর্গ হলে যাতে কেউ অবহেলা না করেন সেই পরামর্শ দেওয়া হচ্ছে। তবে তাদের এও বক্তব্য, এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কোভিডের প্রয়োজনীয় বিধি মেনে চলতে হবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন