তিনি ষড়যন্ত্রের শিকার! ক্ষোভ উগড়ে প্রায় কেঁদেই ফেললেন তেহট্টের তাপস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

তিনি ষড়যন্ত্রের শিকার! ক্ষোভ উগড়ে প্রায় কেঁদেই ফেললেন তেহট্টের তাপস

 


কলকাতা: নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। এই অভিযানে গিয়ে অন্তত ৬৮টি নথি উদ্ধার করেছে তারা। সবশেষে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে শনিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা তাপসের বাড়ি ছাড়েন। সিবিআই বাড়ি ছাড়তেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। প্রায় কেঁদেই তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হয়েছে। এই প্রেক্ষিতে তাঁর সাফ কথা, যাই হয়ে যাক তিনি দল ছাড়বেন না। 

তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ১৬ কোটি টাকা তোলার পাশাপাশি বেশ কিছু নথি পোড়ানোর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতেই শুক্রবার নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি পৌঁছে যায় সিবিআই। তাপসের বাড়ি এবং লাগোয়া অফিসে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও বিধায়কের স্পষ্ট বক্তব্য, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এক্ষেত্রে তিনি বিজেপির সঙ্গে নিজের দল তৃণমূলের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর কথায়, সবাই চক্রান্ত করেছে। 

আসলে সিবিআই তাঁর দুই ঘনিষ্ঠের ব্যাপারে তাপসকে একাধিক প্রশ্ন করেছে। এই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাপসের কথায়, ওই দুই নেতার ভূমিকা দলে কী, তা অন্য কারও জানার কথা নয়। তাই দলের কেউই তাঁদের কথা সিবিআইকে জানিয়েছে বলে নিশ্চিত তিনি। তবে তাপসের স্পষ্ট বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন এবং তা জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত করবেন, দল ছাড়বেন না। লড়াই করে যাবেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন