কাউকে আড়ালের চেষ্টা জীবনকৃষ্ণর! নাম না নিলেও বিস্ফোরক সুকান্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

কাউকে আড়ালের চেষ্টা জীবনকৃষ্ণর! নাম না নিলেও বিস্ফোরক সুকান্ত

 


কলকাতা: প্রায় ৬৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। তবে তল্লাশি এবং জেরার মাঝে নিজের দু’টি মোবাইল পুকুরে ফেলে দিয়ে তিনি আরও বেশি চর্চায়। অনুমান করা হচ্ছে, ওই দুটি ফোনে বিরাট কিছু তথ্য আছে। সেটা খুঁজে বের করার চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা। এরই মাঝে এই ইস্যুতে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাম না নিলেও তিনি কাকে নিশানা করলেন তা বোঝা কঠিন নয়। 

এদিন টুইট করে সুকান্ত মজুমদার লিখেছেন, ''তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। মেধাবী এসএসসি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলার দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁকে জেরার মাঝেই নিজের মোবাইল পুকুরে ফেলে দিয়েছিল তিনি। তাহলে কাকে আড়াল করার চেষ্টা করছেন? ভাইপোকে?” আলাদা করে বলে দিতে হবে না জে তাঁর নিশানায় এখানে কে আছে। তাই অবশ্যভাবেই বিজেপি নেতার এই টুইট ঘিরে এখন আরও তরজা শুরু হয়েছে। এদিকে তাৎপর্যপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও আজই সিবিআই নোটিশ পাঠিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার তাঁকে নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি ইস্যুতে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।

এদিকে জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যদের সঙ্গে যোগাযোগ ছিল বড়ঞার বিধায়কের। অন্তত ৪ হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা তুলেছিলেন তিনি। কয়েকশো কোটি টাকা তিনি তুলেছিলেন তাঁর নিজের জেলা মুর্শিদাবাদ থেকেই। নবম-দশম শ্রেণি, প্রাইমারি, আপার প্রাইমারি শিক্ষক, গ্রুপ ডি কর্মী নিয়োগেও তাঁর হাত ছিল বলে অভিযোগ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন