আজই স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজতে পারে এই চার জেলা, বাকি জেলায় চলবে তাপপ্রবাহ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

আজই স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজতে পারে এই চার জেলা, বাকি জেলায় চলবে তাপপ্রবাহ



কলকাতা: দীর্ঘ দহন যন্ত্রণার পর মিলবে কি স্বস্তি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি নামার কথা৷ তবে স্বস্তির বারিধারা পাবে না সব জেলা৷  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম– এই চার জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ অন্যান্য জেলাগুলিতে জারি থাকবে তাপপ্রবাহ পরিস্থিতি৷ 

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা,  হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় বৃষ্টি নামার কথা৷ তবে এদিনও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়৷ পাশাপাশি শনিবার থেকে  দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা কাটবে৷ সর্বোচ্চ তাপমাত্রাও হ্রাস পাবে৷ শনি ও রবিবার মিলিয়ে বৃষ্টি হবে কলকাতা, হাওড়া,  হুগলি,  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে৷ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷  সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে৷ 

এদিকে, শুক্রবার উত্তরবঙ্গের তিনটি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বাকি জেলাগুলিতে গরম থাকলেও তা অসহনীয় হবে না। শনিবার থেকে উত্তরবঙ্গের  উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন