থানা, গাড়িতে আগুন! নাবালিকার ধর্ষণ-খুনে ঘটনায় ফের উত্তাল কালিয়াগঞ্জ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

থানা, গাড়িতে আগুন! নাবালিকার ধর্ষণ-খুনে ঘটনায় ফের উত্তাল কালিয়াগঞ্জ

 


কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনা নিয়ে এর আগে উত্তাল হয়েছে পরিস্থিতি। মাঝে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা ঘুরে গিয়েছে, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে, যার শুনানি দ্রুত। এরই মধ্যে আবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল কালিয়াগঞ্জে। থানা এবং ওই চত্বরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার জেরে একেবারে রণক্ষত্রের মতো অবস্থা এলাকায়। 

কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। শুক্রবার সকালে বাড়ির কাছেই পুকুর পাড়ে তার দেহ উদ্ধার হয়। অনুমান, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনাতেই প্রথমে উত্তাল হয় ওই এলাকা এবং দুর্গাপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়ে রাস্তায় পুলিশ এবং র‍্যাফ নামানো হয়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধও বাঁধে। মঙ্গলবার আবার একই রকম পরিস্থিতি সৃষ্টি হল। কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে এদিনের ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন এবং কয়েক জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

আসলে মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছিল রাজবংশী তপশিলি আদিবাসী সমন্বয় কমিটি। তারা দোষীদের দ্রুত এবং কড়া শাস্তির দাবি করেছে। এই কর্মসূচি থামাতে পুলিশ একাধিক জায়গায় ব্যারিকেড দিয়েছিল। তবে সেই ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এরপরেই পরিস্থিতি প্রায় হাতের বাইরে যেতে শুরু করে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে, আবার পুলিশের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও আছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন