হনুমান পুজোর অনুমতি দিয়ে রাজ্যকে গাইডলাইন তৈরির পরামর্শ, কী বলল হাইকোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

হনুমান পুজোর অনুমতি দিয়ে রাজ্যকে গাইডলাইন তৈরির পরামর্শ, কী বলল হাইকোর্ট

 



কলকাতা: রামনবমীর দিন হিংসার ঘটেছে রাজ্যে। তার উত্তাপ এখনও বহাল বিভিন্ন এলাকায়। এদিকে বৃহস্পতিবার আবার হনুমান জয়ন্তী। সেই দিন রাজ্যে যাতে কোনও প্রকার অশান্তি না হয় তার জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে হনুমান পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল। যার অনুমোদন মিলেছে। যদিও বিচারপতি জানিয়েছেন, রাস্তা বন্ধ করে পুজো তিনি সমর্থন করেন না।  

আরও পড়ুন: প্রয়োজনে আধা সামরিক বাহিনীর সাহায্য নিক রাজ্য, রিষড়াকাণ্ডে পরামর্শ হাই কোর্টের

হনুমান পুজোর অনুমতি পেতে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল তার রায় দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে পুজো করতে পারলে তা করা যাবে। বৃহস্পতিবার ও শুক্রবার দু'দিন পুজোর অনুমতি দেওয়া হয়েছে বাঁশদ্রোণীর শিশু ভারত গ্রাউন্ডে। তবে এই বিষয়ে রাজ্যকে সতর্ক করে তিনি মন্তব্য করেছেন, রাস্তা বন্ধ করে পুজো তিনি সমর্থন করেন না। যদিও এটা তাঁর ব্যাক্তিগত মত। তবে বছরের পর বছর ধরে এখানে এই সংস্কৃতি চলে আসার পরেও রাজ্য যদি কোনও নির্দিষ্ট গাইডলাইন না তৈরি করে, সবার জন্য একই নিয়ম না করে আর সেটা শক্ত হাতে পালন না করে তাহলে পুজো, মেলা বা উৎসবের নামে এই ব্যবস্থা চলবে। 



আগেই পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় হনুমান জয়ন্তী নিয়ে সতর্ক করেন সকলকে। বৃহস্পতিবার যাতে হিংসার কোনও ঘটনা না ঘটে তার জন্য আগামী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। প্রশাসনকে আগাম সতর্কতা তো দিয়েইছেন, সাধারণ মানুষকেও সচেতন থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন