রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখছেন স্বয়ং রাজ্যপাল, শান্তি বজায় রাখার বার্তা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখছেন স্বয়ং রাজ্যপাল, শান্তি বজায় রাখার বার্তা

 



কলকাতা: সকাল থেকে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনীতে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল আধা সামরিক বাহিনী রেখে রাজ্যজুড়ে হনুমান জয়ন্তী পালন করতে হবে। সেই নির্দেশের পর রাজ্যে ৩ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। এদিন শহর তথা রাজ্যের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে তারা। এদিকে খোদ রাজ্যপাল রাস্তায় নেমেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন তিনি। 

আরও পড়ুন: ১৪৪ ধারা জারিই আছে, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রিষড়াবাসী

রামনবমীর মতো হনুমান জয়ন্তীর দিনেও হিংসার ঘটনা ঘটতে পারে রাজ্যে তার আশঙ্কা ছিল। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। সেই মোতাবেক শহরের নানা এলাকা যেমন গার্ডেনরিচ, চারু মার্কেট, একবালপুরে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, সকাল হতেই সরাসরি লেকটাউনের হনুমান মন্দিরে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুজো দিয়ে বেরিয়ে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন তিনি। পাশাপাশি বিভিন্ন এলাকা ঘুরে দেখে সাধারণের সঙ্গে কথা বলে শান্তি বজায় থাকবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি। 



আজকের জন্য কলকাতা হাইকোর্টের আরও নির্দেশ ছিল, কোনও নেতা, মন্ত্রী বা কেউ জনসমক্ষে কোনও উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না। পাশাপাশি আদালতের নির্দেশ, যারা হনুমান জয়ন্তীর মিছিল পালন করবে তাদের মুচলেকা দিয়ে বলতে হবে কোনও অশান্তি হলে সেই সংগঠন বা মিছিল আয়োজকরা দায়ি থাকবেন। এদিনেই জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে লালবাজারও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন