একদিনে ৭ শতাংশ কমল দৈনিক সংক্রমণ, দেশে কোভিডে মৃত ২৮ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

একদিনে ৭ শতাংশ কমল দৈনিক সংক্রমণ, দেশে কোভিডে মৃত ২৮

 


নয়াদিল্লি: আবার সে এসেছে ফিরে। হ্যাঁ, বিষয়টি ঠিক এমনই। করোনা ভাইরাস নিয়ে যেটুকু ভয় কেটে গিয়েছিল তা আবার ফিরে এসেছে মানুষের মধ্যে। বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। সম্প্রতি একদিনে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল দৈনিক সংক্রমণ, গতকাল আক্রান্ত হয়েছিল ১১ হাজারের বেশি। এদিন কিঞ্চিৎ কমলেও আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ঘটেছে ১১ হাজার ৬৯২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। বর্তমানে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬৬ হাজার ১৭০। হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত প্রায় ৭ শতাংশ কমেছে। প্রতিদিন যে ভাবে কোভিডের গ্রাফ উর্ধ্বমুখী হচ্ছে, তাতে  মানুষের মধ্যে কোভিড নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে৷ এছাড়া উপসর্গের দিকে নজর দিতেও অনুরোধ করা হচ্ছে।

চিকিৎসক মহল জানাচ্ছে, এখন যাঁদের করোনা ধরা পড়ছে, তাঁদের মূলত জ্বর, সর্দি, শুকনো কাশি, গলা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া এবং বেশ কিছু রোগীর ডায়েরিয়ার সমস্যা থাকছে। তাই এমন কোনও উপসর্গ হলে যাতে কেউ অবহেলা না করেন সেই পরামর্শ দেওয়া হচ্ছে। তবে তাদের এও বক্তব্য, এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কোভিডের প্রয়োজনীয় বিধি মেনে চলতে হবে৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন