পার্থের হাতে চকচক করছে আংটি! জেলে অলঙ্কার কি ‘প্রভাবশালী’ হওয়ার কারণে? প্রশ্ন তুলল ইডি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পার্থের হাতে চকচক করছে আংটি! জেলে অলঙ্কার কি ‘প্রভাবশালী’ হওয়ার কারণে? প্রশ্ন তুলল ইডি



কলকাতা: হাতের আঙুলে চকচক করছে আংটি৷ হেভিওয়েট বলেই কি এই সুবিধা? বিড়ম্বনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আলিপুর আদালতে শুনানির সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তাঁর আঙুলে আংটি দেখিয়ে আদালতে তাঁকে প্রভাবশালী বলে অভিহিত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। ইডির আইনজীবী আদালতে জানান, ‘জেল কোড’ অনুসারে সংশোধনাগারে কোনও অলঙ্কার পরা যায় না। পার্থ চট্টোপাধ্যায় সেই নিয়ম লঙ্ঘন করে বুঝিয়ে দিয়েছেন, তিনি কতটা প্রভাবশালী। জবাবে পার্থের আইনজীবী জানান, এই নিয়মের কথা তাঁর মক্কেল জানতেন না। এ প্রসঙ্গে পার্থর বক্তব্য, স্বাস্থ্যের কারণেই তিনি আংটি পরে আছেন।

বুধবার শুনানি শুরু হতেই  আলিপুর আদালতের বিচারক পার্থকে হাতের আঙুল দেখাতে বলেন। পার্থ হাত তুলে দেখান৷ ঠিক সেই সময়ই ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন৷ তিনি বলেন, “ওঁর হাতে আংটি দেখা যাচ্ছে। তা হলেই বুঝে দেখুন ও কতটা প্রভাবশালী৷ জেলের ভিতর হাতে আংটি পরে রয়েছেন।” ইডির আইনজীবী জানতে চান, গ্রেফতার করার পর পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে আংটি খোলা হয়েছিল কি? পার্থের আইনজীবী সুকন্যা ভট্টাচার্যের পাল্টা প্রশ্ন, “জেলের এই নিয়ম উনি জানবেন কী ভাবে?” একথা শোনার পরই বিচারক বলেন, “উনি  তো নিজেকে আইনের ছাত্র বলেন।”


ইডির আইনজীবী জানান, জেল কোডের ৯৬০, ৫০৪ এবং ৫০৩ নম্বর ধারা অনুযায়ী জেলে ঢোকার পরই সমস্ত অলঙ্কার খুলে ফেলতে হয়। তার পরই তিনি প্রশ্ন করেন, “এক জন অভিযুক্ত কী ভাবে গয়না পরে জেলে থাকতে পারেন?” 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন