স্বস্তির বৃষ্টি সঙ্গে আনল বজ্রপাত, বঙ্গে প্রাণ গেল একাধিক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

স্বস্তির বৃষ্টি সঙ্গে আনল বজ্রপাত, বঙ্গে প্রাণ গেল একাধিক

 


কলকাতা: গরমের জ্বালায় জেরবার হওয়া বঙ্গবাসী বৃষ্টি চাইছিল। সেই বৃষ্টি এদিন বিকেলের পর থেকে নেমেছে। বহু জায়গায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হয়েছে এবং তাতে আরাম পেয়েছে বাংলার মানুষ। কিন্তু এই বৃষ্টি সঙ্গে এনেছিল বজ্রপাত আর তাতেই মৃত্যু হল একাধিকজনের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদে বজ্রপাতেই প্রাণ গিয়েছে তিনজনের। পশ্চিম মেদিনীপুরে মৃত এক। 

মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা তিনজনের মৃত্যু হয়েছে এদিন। স্থানীয় সূত্রে খবর, তারা প্রত্যেকেই মাঠে কাজ করতে নেমেছিলেন। সেই সময়েই আচমকা বৃষ্টি এবং বজ্রপাত হয়। তাতেই তারা গুরুতর জখম হন। পরে তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে শমসেরগঞ্জের লক্ষ্মীনগরে নৌকোয় মাছ ধরে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। ওদিকে বিকেলে একইভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। শালবনিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক বছর ৪৪-এর ব্যক্তির। এছাড়া প্রায় ৬ জন এদিন আহত হয়েছেন বলে খবর। 

কলকাতা সহ দক্ষিবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আভাস দেওয়া হয়েছিল তার কিছুটা মিলেছে। শুক্রবার এবং শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা যদিও কম। তবে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গ ছাড়া বৃহস্পতিবার এবং আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বিভিন্ন এলাকায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন