স্টিফেনের বিদায়, একইদিনে নতুন কোচ ঘোষণা ইস্টবেঙ্গলের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

স্টিফেনের বিদায়, একইদিনে নতুন কোচ ঘোষণা ইস্টবেঙ্গলের



কলকাতা: সের্জিও লোবেরা নিয়ে দীর্ঘ সময় ধরে টানাটানি চলল। কিন্তু অবশেষে জানা গিয়েছিল তিনি লাল-হলুদের কোচ হচ্ছেন না। ওড়িশা এফসিতে তাঁর চলে যাওয়ার খবর ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। তাহলে ইস্টবেঙ্গলের কোচ কে হবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নাজেহাল হচ্ছিল সমর্থকরা। ক্লাবের কর্মকর্তাদের তালিকায় লোবেরার পরেই ছিলেন প্রাক্তন বেঙ্গালুরু কোচ কার্লোস কুয়াদ্রত। তবে তিনিও আসছেন কিনা তা নিয়ে আলাদা জল্পনা ছিল। শেষে সেটা জানা গেল। ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন কার্লোস কুয়াদ্রত। এদিন ক্লাবের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে আজই ইস্টবেঙ্গল ক্লাব ছেড়েছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। 

২০১৬ সালে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসাবে ভারতে কোচিং জীবন শুরু করেন কুয়াদ্রাত। ২০১৮ পর্যন্ত কোচিংয়ে তিনি বেঙ্গালুরুকে ফেডারেশন কাপ এবং সুপার কাপ জেতান এবং দেশের প্রথম ক্লাব হিসাবে এএফসি কাপের ফাইনালে তোলেন। সেই বছরই আইএসএল জেতেন তিনি। আইএসএলের ইতিহাসে কুয়াদ্রাতের বেঙ্গালুরুই প্রথম দল ছিল, যারা পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করে এবং ট্রফিও জেতে।আবার পরের মরসুমেও বেঙ্গালুরুকে প্লে-অফে তোলেন কুয়াদ্রাত। এবার দেখা যাক ইস্টবেঙ্গল এই কোচের তত্ত্বাবধানে কতটা সাফল্য পায়। 

বিগত তিন আইএসএল মরশুম মনে রাখার মতো হয়নি ইস্টবেঙ্গলের। চলতি বছর আবার পড়শি ক্লাব চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় ক্ষত আরও বেড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী মরশুমের জন্য আগে থেকেই ঝাঁপাতে শুরু করেছে লাল-হলুদ। স্টিফেন যে থাকবেন না তা পরিষ্কার হয়ে গিয়েছিল। তাই পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল। কয়েকদিন আগে পর্যন্তও লোবেরা ইস্টবেঙ্গল কোচ হওয়ার দিকে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ এক সপ্তাহের মধ্যে যেন সব ঘেঁটে গিয়েছে। আপাতত যা খবর, চিনের ক্লাব থেকে ভারতে এসে ওড়িশা এফসিতে কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন