কিছু কর্মচারিদের কেন্দ্রীয় হারে ডিএ, রাজ্যের বিজ্ঞপ্তিতে প্রশ্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

কিছু কর্মচারিদের কেন্দ্রীয় হারে ডিএ, রাজ্যের বিজ্ঞপ্তিতে প্রশ্ন

 


কলকাতা: কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এই দাবি তুলে রাজ্য সরকারি কর্মীদের একাংশ দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে। কর্মবিরতি থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ, এমনকি দিল্লিযাত্রাও করেছে তারা। তবুও এখনও পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে একটি খবর প্রকাশ্যে এসেছে যে, রাজ্য সরকার কিছু কর্মচারীকে কেন্দ্রীয় হারেই ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে! তাতেই অগ্নিশর্মা হয়ে উঠেছে ডিএ নিয়ে আন্দোলনকারীরা। 

সূত্রের খবর, গত ১৩ এপ্রিল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেসে’ কর্মরত সদস্যদের জন্য কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। চলতি বছর ১ জানুয়ারি থেকে এই ডিএ নীতি কার্যকর হবে। কেন্দ্রীয় হারে দেওয়া হবে মোট ৪২ শতাংশ ডিএ‌। ‘ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে’র সমস্ত সদস্য এই সুবিধা পাবেন। রাজ্য সরকারের এমন বিজ্ঞপ্তি খবরেই এখন আরও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ডিএ আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘ সময় ধরে তারা একই দাবিতে আন্দোলন করছেন, অথচ কিছু নির্দিষ্ট কর্মচারীদের জন্য এই ঘোষণা করা হল। কেন এই দ্বিচারিতা, সেই প্রশ্নই তুলেছেন তারা।

যদিও গোটা বিষয় নিয়ে পাল্টা দাবিও করেছে এক পক্ষ। তাদের বক্তব্য, জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সদস্যেরা কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে থাকেন এটাই নিয়ম যা চলে আসছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের হয়ে যারা দিল্লিতে কাজ করেন, তারাও কেন্দ্রীয় হারেই ডিএ পান। সুতরাং এতে অসুবিধার কিছু নেই।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন