বাইরে থেকে গুন্ডা এনে বাংলায় অশান্তির চেষ্টা, বিজেপিকে বিঁধলেন মমতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বাইরে থেকে গুন্ডা এনে বাংলায় অশান্তির চেষ্টা, বিজেপিকে বিঁধলেন মমতা

 



দিঘা: হাওড়ার শিবপুর থানা এলাকায় রামনবমীর মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্র হয়। এই মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তাকে হাওড়া সিটি পুলিশ বিহারের মুঙ্গের থেকে গ্রেফতারও করেছে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে বিজেপিকেই নিশানা করে রাজ্যের বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করানোর অভিযোগ তুলেছে। এবার একই দাবি করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিঘার সভা থেকে এই প্রসঙ্গে বিজেপিকে তুলোধোনা করেছেন তিনি। 


এদিনের এই জনসভা থেকে মমতা বলেন, বাইরে থেকে গুন্ডা এনে বিজেপি বাংলায় অশান্তির চেষ্টা করছে। রামনবমীর মিছিলে বন্দুক হাতে দেখা গিয়েছে এক যুবককে, সে বাংলার নয়। পুলিশের কাছে সে স্বীকারও করেছে এই বিষয়ে। এটা স্পষ্ট যে, বিজেপি বাইরে থেকে গুন্ডা এনে, অস্ত্র এনে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে মমতা আরও বলেন, দয়া করে কেউ যেন প্ররোচনায় পা না দেন। বাংলা মানুষ বুঝিয়ে দেবে যে তারা দাঙ্গা চায় না, অশান্তি চায় না। আসলে বিজেপি বুঝে গিয়েছে যে তারা তাঁকে হারাতে পারবে না, তাই যা হোক করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


রামনবমীর দিন মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে ওই যুবককে দেখা গিয়েছিল। হাওড়া সিটি পুলিশ বিহারের মুঙ্গের থেকে সুমিত সাউ নামে ওই যুবককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, পুলিশি জেরায় ওই যুবক স্বীকার করেছে যে, সে আগ্নেয়াস্ত্র-সহ সেদিনের মিছিলে অংশগ্রহণ করেছিল। ইতিমধ্যে সিআইডি'র হাতে তাকে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন