মিলল না জামিন, ফের জেল হেফাজতে কুন্তল,তাপস আর নীলাদ্রি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মিলল না জামিন, ফের জেল হেফাজতে কুন্তল,তাপস আর নীলাদ্রি

 

কলকাতা:  নিয়োগ দুর্নীতিতে গ্রেফফতার কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে ফের ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। টিকল না কোনও যুক্তি৷ বৃহস্পতিবার এই তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর বিশেষ আদালত। আগামী ২০ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে তাঁদের৷ 


এদিন জেল হেফাজত শেষে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল, তাপস ও নীলাদ্রিকে আদালতে তোলা হয়। বিচারক কেস ডায়েরি দেখতে চান এবং নির্দিষ্ট একটি পাতা উল্লেখ করে তদন্তকারী আধিকারিককে তা পড়তে বলেন। বিচারক বলেন, “সময় সময় অভিযোগগুলো পাল্টে যাচ্ছে। আপনার মামলার মূল অভিযোগগুলো কী?” বিচারককে বিস্ফোরত জবাব দেন সিবিআইয়ের আইনজীবী। তিনি বলেন, “প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টাকা তোলার ক্ষেত্রে পৃথক পৃথক দর দেওয়া হয়েছিল। নম্বর বাড়াতে আলাদা করে দর নেওয়া হয়। কেউ ৬৮ শতাংশ নম্বর পেয়েছেন, সেই নম্বর ৭২ শতাংশ করার জন্য দর আলাদা, আবার কেউ ৭০ শতাংশ পেয়েছেন তাকে ৭২ শতাংশ নম্বর পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দর অন্য। এই ভাবে শতাংশের বিচারে টাকা নেওয়া হয়েছে।”


এদিন আদালতে কুন্তল, তাপস ও নীলাদ্রির জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁদের আইনজীবীরা। কিন্তু, কোনও যুক্তিই ধোপে টেকেনি৷ সওয়াল জবাব শেষে ফের তিনজনেরই জামিনের আরজি খারিজ করে দেন বিচারক। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁদের। ফলে এবারের নববর্ষ জেলেই কাটবে ত্রয়ীর৷ 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন