কারণ আছে! মমতার ফোন রেকর্ড দেখাতে পারলেন না শুভেন্দু, আদালতে যাওয়ার পরামর্শ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

কারণ আছে! মমতার ফোন রেকর্ড দেখাতে পারলেন না শুভেন্দু, আদালতে যাওয়ার পরামর্শ

 


কলকাতা: এক জনসভা থেকে কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অন্তত ৪ বার ফোন করেছিলেন। কিন্তু মমতা এই অভিযোগ নস্যাৎ করে দেব এবং চ্যালেঞ্জ ছোড়েন যে, ফোন করেছেন তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। শুভেন্দু সেই চ্যালেঞ্জ গ্রহণ করে জানিয়েছিলেন বৃহস্পতিবার এই বিষয়ে উত্তর দেবেন তিনি। তবে আজ সাংবাদিক বৈঠক করে মমতার ফোনের রেকর্ড প্রকাশ্যে আনতে পারলেন না তিনি। এর কারণ অবশ্য খোলসা করলেন। 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আদালতে যেতে পারে। সেখানে গেলেই তিনি কম রেকর্ড বের করবেন। তার আগে তিনি তা করবেন না, কারণ ভারতীয় আইন অনুযায়ী, নির্বাচিত মুখ্যমন্ত্রীর ফোনের কল ডিটেলস সর্বসমক্ষে আনা যায় না। এমনই যুক্তি দিয়েছেন তিনি। যদিও আজও মমতাকে নিশানা করে তাঁর বক্তব্য, ৪ মার্চ থেকে ১২ এপ্রিল পরপর ফোনগুলি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ দিন ফোনের কথোপকথন বিশদ ব্যাখ্যা করতে যাননি শুভেন্দু অধিকারী। তবে ফোন রেকর্ড নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, তথ্য জানার অধিকার আইনে এই নিয়ে নিষেধাজ্ঞা আছে, আদালতের হস্তক্ষেপ ছাড়া এ সব পাওয়া যায় না। 

গতকালই তৃণমূল শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়েছিল এই হুঁশিয়ারি দিয়ে যে, বিজেপি নেতা নিজের মন্তব্য প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই ইস্যুতে এদিন শুভেন্দু স্পষ্টভাবে জানান, আদালতে গেলে তিনি 'ট্রাই'-কে মামলায় একটি পক্ষ করবেন। তখন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্ডলাইনের কল রেকর্ডস দিতে বাধ্য। উল্লেখ্য, শুভেন্দুর দাবি, মমতা অমিত শাহকে ল্যান্ডলাইন থেকেই ফোন করেছিলেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন