মিড-ডে মিলে বরাদ্দ কেন্দ্রীয় অর্থ, তবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার অভিযোগ রাজ্যের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

মিড-ডে মিলে বরাদ্দ কেন্দ্রীয় অর্থ, তবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার অভিযোগ রাজ্যের


কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বাংলার শাসক দলের বরাদ্দ ইস্যুতে অনেক অভিযোগ। বারবার দাবি করা হয়ে থাকে যে, কেন্দ্রীয় সরকার রাজ্যকে প্রাপ্য টাকা দিচ্ছে না। একাধিক প্রকল্প নিয়েই এই অভিযোগ। তবে মিড-ডে মিল খাতে দু’‌দিন আগেই ৬৪০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতেও যেন সংঘাতের শেষ নেই। এবার মোদী সরকারের বিরুদ্ধে এই নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার অভিযোগ উঠেছে। কিন্তু কী এমন ব্যাপার হয়েছে যা নিয়ে টুইট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও?

আরও পড়ুন: দিনে শিক্ষক, রাতে কুলি! তিনি সেই গ্ল্যাডিয়েটর... যিনি মানবতাকেই সামনে রাখেন!


মিড-ডে মিলে যে বরাদ্দ হয়েছে তাকে রুটিন বরাদ্দ বলেই জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। তবে বাংলায় মিড-ডে মিল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের টিম একতরফা একটি রিপোর্ট পেশ করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনা নিয়েই টুইট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, কেন্দ্র ও রাজ্যের যে কোনও যৌথ প্রকল্পেই জয়েন্ট রিভিউ মিশন থাকে, যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকেন। কিন্তু এই বছর জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে জয়েন্ট রিভিউ মিশন রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে মিড-ডে মিল স্কিমের বাস্তবায়ন পরিদর্শন করেন। ওই টিমে কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রতিনিধিরা থাকলেও সেখানে কেন্দ্রের প্রতিনিধিরা একতরফা একটি রিপোর্ট পেশ করেছেন, রাজ্যের প্রতিনিধিদের কোনও সই নেই। আর এতেই ক্ষুব্ধ এই রাজ্যের সরকার। 


গোটা ইস্যুতে ব্রাত্য বসু একটি চিঠি লিখেছেন জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে। তাঁর স্পষ্ট বক্তব্য, এই ধরণের কাজ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে। রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করতেই দিল্লির থেকে কলকাঠি নাড়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, কেন্দ্রের এই আচরণের নেপথ্যে অন্য ছক রয়েছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন