ভুয়ো প্রতিশ্রতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন পঞ্চায়েত প্রধান! লাইভে বলতে বলতেই বিষপান তৃণমূল নেতার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ভুয়ো প্রতিশ্রতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন পঞ্চায়েত প্রধান! লাইভে বলতে বলতেই বিষপান তৃণমূল নেতার



কলকাতা: স্ত্রীকে পঞ্চায়েত প্রধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাঁকে৷ এর জন্য লক্ষ লক্ষ টাকাও নিয়েছেন অঞ্চল সভাপতি। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বোমা ফাটালেন তৃণমূল নেতা৷ শুধু তাই নয় ভিডিয়ো করতে করতে বিষ খেয়ে আত্মহত্যা করলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদার।

সূত্রের খবর,মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিয়ো করেন বিশ্বনাথ হালদার। সেই ভিডিয়োতে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি সামিউল হক এবং প্রধান মইদুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন৷ বিশ্বনাথের অভিযোগ, তাঁর স্ত্রী মালা হালদারকে প্রধান করার আশ্বাস দিয়ে তাঁর  থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন ওই দু’জন। স্ত্রী এবং পরিবারের সদস্যদের গয়না বন্ধক রেখে ওই চাকা জোগাড় করেন তিনি৷ এমনকী, কিছু জিনিস বিক্রিও করেন  তিনি।

বিশ্বনাথের আরও অভিযোগ, সামিউল হক এবং মইদুল ইসলাম ছাড়াও গ্রাম পঞ্চায়েত আরও কিছু সদস্য এই ঘচনার সঙ্গে জড়িত৷ তাঁরা হলেন আজফারুল হক, তাজামুল হক এবং আরও দুজন৷ তাঁর দাবি, লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরেও তাঁর স্ত্রীকে প্রধান করা হয়নি৷ এৎ পরেই তিনি মানসিক অবসাদে ভুগতে থাকেন৷ সে কারণেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বলেও ভিডিয়োতে জানিয়ে যান বিশ্বনাথবাবু। এরপরেই তিনি বিষ খেয়ে প্রকাশ্যে  আত্মহত্যা করেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন