জেলের মেয়াদ বাড়ল অনুব্রতর, শরীর ভাল নেই বলে জানালেন তৃণমূল নেতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

জেলের মেয়াদ বাড়ল অনুব্রতর, শরীর ভাল নেই বলে জানালেন তৃণমূল নেতা

 


নয়াদিল্লি: গরু পাচার মামলায় এই মুহূর্তে দিল্লিতে তিহাড় জেলে বন্দি তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। আর আপাতত সেখানেই তাঁকে থাকতে হবে। দিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালত আবারও তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে। এদিকে জানা গিয়েছে, তৃণমূল নেতার শরীর নাকি একদমই ভালো নেই। সোমবার হুইল চেয়ারে বসে আদালতে পৌঁছন অনুব্রত মণ্ডল। 

সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে জানান হয়েছে, আরও ১৪ দিন জেলেই থাকবে হবে অনুব্রত মণ্ডলকে। আগামী ১ মে এই মামলার পরবর্তী শুনানি। আদালতের আজকের নির্দেশ আসার পরেই আরও হতাশ হয়ে পড়েছেন তৃণমূল নেতা। আদালত থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানান, তাঁর শরীর খুব একটা ভালো নেই। এদিন বিচারককেও একই কথা জানিয়েছিলেন অনুব্রতর আইনজীবীও। যদিও তাতে কোনও লাভই হয়নি। আদালত সেই জেলে যাওয়ার নির্দেশই দিয়েছে। এর আগেও অবশ্য তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা বলে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কোনওবারই সেই আর্জিতে সাড়া দেয়নি আদালত, আজও দিল না। 

এর আগের শুনানিতেও অবশ্য অনুব্রত জানিয়েছিলেন যে তাঁর শরীর খারাপ। আদালতে আসেন হুইলচেয়ারে বসে৷ পরনে ছিল টি-শার্ট এবং ট্রাউজার। আদালতে ঢোকার সময় সাংবাদিকদের দেখে নিজে থেকেই কথা বলেন কেষ্ট। সেই সময়েও তাঁর বক্তব্য ছিল, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। জামিন পেলে ভাল হয়।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন