ইস্টবেঙ্গলে 'সলমন নাইট', মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা 'ভাইজানের' - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১ এপ্রিল, ২০২৩

ইস্টবেঙ্গলে 'সলমন নাইট', মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা 'ভাইজানের'



কলকাতা: ২০১৯ সালের পর থেকে যেন 'হারিয়ে গিয়েছে' ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএল-এ অংশ নিয়েছে ৩ বছর হয়ে গেল, কিন্তু লীগ টেবিলের ওপরে এখনও আসতে পারেনি তারা। পড়শি ক্লাব চ্যাম্পিয়ন হয়ে গেলেও লাল-হলুদ শিবির যেন একই মুলুকে পড়ে আছে। এই অবস্থায় ক্লাব সম্পর্কে বড় খবর। না কোনও ফুটবল সংক্রান্ত বিষয় নয়। বিনোদনের বিষয়। ইস্টবেঙ্গল ক্লাবে আসছেন বলিউড তারকা সলমন খান। তাঁর আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথাও আছে।  


সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ১৩ মে কলকাতায় আসছেন বলিউডের ভাইজান। আরও কয়েকজন তারকার সঙ্গে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবেন। জানা গিয়েছে, এই ট্যুরে তাঁর সঙ্গে থাকবেন অভিনেত্রী পূজা হেগরে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফারনান্ডেজ, গায়ক গুরু রন্ধাবা সহ আরও অনেকে। একই সঙ্গে এখানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, নবান্ন গিয়ে এই সাক্ষাৎ হতে পারে, যদিও এখনও তার কোনও নিশ্চয়তা নেই। 

সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল সলমন খানকে। যার পর তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে এই অনুষ্ঠানটি স্থগিত হয়ে গিয়েছিল। তবে এবার যাবতীয় জটিলতা কেটে গিয়েছে। তাই লাল-হলুদ তাঁবুতে সলমন খানকে দেখার অপেক্ষায় অগণিত ভক্তরা। আগামী ১২ মে শহরে চলে আসার কথা সলমন এবং তাঁর সঙ্গীদের। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন