পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা, বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নগন্য - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা, বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নগন্য

 



কলকাতা: এপ্রিল মাস থেকে গরমের প্রভাব আরও বাড়তে চলেছে। সম্প্রতি আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে কপালে ভাঁজ পড়ছে বঙ্গবাসীর। জানান হয়েছে, পয়লা বৈশাখ পর্যন্ত বাংলায় লাগাতার তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। একই সঙ্গে, আগামী সপ্তাহের শুধু থেকে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়ে যাবে বলে আশঙ্কা। 


আলিপুর আবহাওয়া দফতরের আভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা ছাড়া উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ হতে পারে সোমবার থেকেই। এই সময়ে কোনও জায়গাতেই বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। হাওয়া অফিসের এও দাবি, ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে সবথেকে বেশি হারে বাড়বে বঙ্গের তাপমাত্রা। এদিকে জানা গিয়েছে, আজ কলকাতার তাপমাত্রা রয়েছে প্রায় ৩৭ ডিগ্রির আশেপাশে। চলতি মাসেই যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। 



গত সপ্তাহ পর্যন্তও বাংলায় তাপপ্রবাহের তেমন একটা আশঙ্কা ছিল না। কিন্তু মাঝের ক'টা দিনের মধ্যেই রঙ বদলে ফেলেছে আবহাওয়া। পূর্বাভাস, এপ্রিলের শেষ কিংবা মে মাসের প্রথম সপ্তাহেই ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে রাজ্যের উষ্ণতা। মার্চ মাস পর্যন্ত কয়েক দিন ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস থাকলেও চলতি মাস থেকে তাও উধাও হয়ে যাচ্ছে। এতএব গরমের জ্বালা সহ্য করার সময় এবার চলে এল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন