২৯ লক্ষের তফাৎ! চিনকে টপকে শীর্ষ ভারত, বলছে রিপোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

২৯ লক্ষের তফাৎ! চিনকে টপকে শীর্ষ ভারত, বলছে রিপোর্ট

 


নয়াদিল্লি: খুব তাড়াতাড়ি চিনকে টপকে জনসংখ্যায় ভারত আরও এগিয়ে যাবে। আর এই ঘটনা ঘটবে আগামী কয়েক মাসের মধ্যেই! ২০২২ সালের জুন মাস নাগাদ এমনই দাবি করেছিল রাষ্ট্রসংঘ। আজ ২০২৩ সালের এপ্রিলে সেটাই বাস্তব হয়েছে বলেই দাবি। রাষ্ট্রসংঘের পপুলেশন ফান্ড সংগঠন বা UNFPA-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে চিনের থেকে ২৯ লক্ষ বেশি মানুষ আছে। অর্থাৎ ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। 

UNFPA-র রিপোর্টে স্পষ্ট দাবি করা হয়েছে, এই মুহূর্তে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ এবং ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। হিসেব বলছে, ভারতে চিনের থেকে ২৯ লক্ষ বেশি মানুষ রয়েছে। রাষ্ট্রসংঘ আগেই জানিয়েছিল যে, চলতি বছরেই এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু সেটা নিশ্চিতভাবে ঠিক কোন সময়ে হয়েছে তা বলা মুশকিল। আপাতত একাধিক দেশের জনসংখ্যা সম্পর্কিত যে তথ্য পাওয়া গিয়েছে তাতেই এই বিষয়টি পরিষ্কার হয়েছে। তাহলে কোন বয়সের মানুষ সবথেকে বেশি আছে এখন দেশে? সেই তথ্যও দেওয়া হয়েছে এই রিপোর্টে। 

জানা গিয়েছে, বর্তমানে ১৫ থেকে ৬৪ বছর বয়সিদের সংখ্যা দেশে ৬৮ শতাংশের কাছাকাছি। এছাড়া ১০ থেকে ১৯ বছর বয়সের নাগরিক জনসংখ্যার ১৮ শতাংশ, ১০ থেকে ২৪ বছর বয়সের মানুষের সংখ্যা ২৬ শতাংশ, ৬৫ বছরের ওপরের মানুষের সংখ্যা সবথেকে কম, ৭ শতাংশ। তবে ভারতের তুলনায় চিনা নাগরিকদের গড় বয়স অনেকটা বেশি। অন্যদিকে পৃথিবীর জনসংখ্যাও খুব জলদি ৮০০ কোটি পার করে ফেলতে চলেছে, এমনও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন