মুম্বই: বিচিত্র উদ্ভট ফ্যাশনে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার৷ কখনও স্তনবৃন্ত ঢাকছেন ফুল দিয়ে, কখনও আবার নিজেকে মুড়ছেন প্লাস্টিকে৷ কখনও আবার লজ্জা নিবারণে বেছে নিচ্ছেন ফোনের সিম কিংবা সেপটিপিন৷ কথা হচ্ছে উরফি জাভেদকে নিয়ে৷ যাঁকে সবসময় বিচিত্র রূপে দেখতেই অভ্যস্ত দর্শক। বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে চর্চারও কোনও অন্ত নেই। দু’দিন আগে এমন এক পোশাকে তিনি ধরা দিলেন যে, সকলের চোখ একেবারে কপালে। উন্মুক্ত পিঠ, চুলে খোঁপা৷ নিম্নাঙ্গে ছোট একটা কালো রঙের মিনি স্কার্ট৷ আর ঊর্ধ্বাঙ্গে কেবল বন্দুকের নক্শা করা কাপড়ের টুকরো!
বাইরে অবলীলায় যিনি শরীর খোলা পোশাকে ঘুরে বেরান, সেই তিনি বাড়িতে কী পোশাক পরেন? সেখানেও কি থাকে অভিনব ফ্যাশনের ছোঁয়া? এক সাক্ষাৎকারে উরফির কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল৷ প্রশ্ন শুনে তিনি যা উত্তর দিলেন, তা শুনে লজ্জায় লাল স্বয়ং সঞ্চালক। কিন্তু কী এমন উত্তর দিলেন উরফি?
সাধারণত সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখা যায় না অভিনেত্রীকে। এদিন তাঁকে সামনে পেয়ে প্রশ্ন করতে ছাড়লেন না সঞ্চালক। সোজা জানতে চাইলেন, তিনি বাড়িতে থাকলে কেমন পোশাক পরে থাকেন? প্রশ্ন শুনে উরফির সাফ জবাব, ‘‘বাড়িতে আমি কোনও পোশাকই পরি না।” উত্তরের দিয়েই মুচকি হাসি উরফির৷ এদিকে, জবাব শুনে তখন রীতিমতো অস্বস্তিতে সঞ্চালক। পরের প্রশ্ন করতেই ভুলে গেলেন তিনি৷
উরফির পোশাক সর্বদাই চর্চার অঙ্গ৷ এর জন্য নানা কটূ মন্তব্যও শুনতে হয় তাঁকে৷ তবে তিনি দমিবার পাত্রী নন৷ নিন্দুকদের মুখে ছাই দিয়ে তিনি মাতেন নিজের ফ্যাশনে৷ আগামী দিনে তিনি কী চমক দেন, সেটাই এখন দেখার অপেক্ষা৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন