গুলিতে ঝাঁজরা হয়েছিলেন রাজু, ঘটনার ১৯ দিনে হল প্রথম গ্রেফতারি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

গুলিতে ঝাঁজরা হয়েছিলেন রাজু, ঘটনার ১৯ দিনে হল প্রথম গ্রেফতারি

 


শক্তিগড়: গত ১ এপ্রিল দুষ্কৃতীরা গুলিতে ঝাঁজরা হয়ে খুন হন রাজেশ ঝা ওরফে রাজু। সেই ঘটনার ১৯ দিনের মাথায় হল প্রথম গ্রেফতারি। মঙ্গলবার গভীর রাতে সন্দেহভাজন একজনকে দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, রাজু খুনে ধৃতের নাম অভিজিৎ মণ্ডল। তিনি পানাগড়ের বাসিন্দা। এই মুহূর্তে তাঁকে জেরা শুরু করেছে বিশেষ তদন্তকারী দল। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন অভিজিৎ। একাধিক সূত্র ধরে অবশেষে তাকে পাকড়াও করতে পেরেছে পুলিশ। এখন তাঁকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে যে রাজু খুনে তার কী ভূমিকা ছিল। পাশাপাশি আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বাকি অভিযুক্তদের হদিশ যে তার থেকেই মিলবে এই ব্যাপারে আশাবাদী বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সদস্যেরা। 

ঘটনার দিন শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ল্যাংচার দোকানের সামনে এক গাড়িতে বসেছিলেন রাজু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁর গাড়ির ঠিক পিছনে একটি নীল গাড়ি এসে দাঁড়িয়েছিল। ওই গাড়িটি থেকে ৩ জন নেমে এসে আচমকাই রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাজু ছাড়াও সেদিন গাড়িতে ছিলেন তাঁর সহযোগী ব্রতীন মুখোপাধ্যায় এবং আব্দুল লতিফ নামে বীরভূমের এক ব্যবসায়ী। যদিও তাদের কোনও ক্ষতি হয়নি।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন