কাঠফাটা গরমে হঠাৎ কারেন্ট চলে গেলে কী করবেন? উপায় বাতলে দিল বিদ্যুৎ দফতর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

কাঠফাটা গরমে হঠাৎ কারেন্ট চলে গেলে কী করবেন? উপায় বাতলে দিল বিদ্যুৎ দফতর

 


কলকাতা: গরমে নাভিশ্বাস উঠেছে সকলের। তাপমাত্রার পারদ কোনও রেহাই দিচ্ছে না। ৪০,৪১,৪২... বাড়তেই থাকছে উষ্ণতা। এই সময়ে জনসাধারণের সবথেকে বড় ভয় থাকে কারেন্ট চলে যাওয়ার। চরম উত্তাপের মধ্যে যদি একবার বিদ্যুৎ চলে যায় তবে তো বেঁচে থাকাই যেন দায়। এই সমস্যা হলে সমাধান কী ভাবে হবে দ্রুত? সেই উপায় বাতলে দিল রাজ্য বিদ্যুৎ দফতর। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে হেল্পলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফে। 

মঙ্গলবার বিধাননগরের উন্নয়ন ভবনে এক বৈঠকে বসেছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতর সচিবসহ বাকি কর্তারা, এছাড়া সিইএসসি-র প্রতিনিধিরাও। এই বৈঠক থেকেই হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটলে, তা দ্রুত সংশ্লিষ্ট বিভাগকে জানানোর সুযোগ সাধারণ মানুষ পাবে এই নম্বরের সাহায্যে। দু’টি হেল্পলাইন নম্বর হল, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪। এমনিতেই প্রবল গরমে অতিরিক্ত এসি, পাখা চলার ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার উপক্রম থাকে গরমকালে। তবে সমস্যা হলে তা যাতে দ্রুত সমাধান করা যায়, তাই এই উদ্যোগ। 

এদিকে মঙ্গলবার সকালের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই গরমের দাপট বজায় থাকবে। জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও থাকবে। তবে শুক্রবার থেকে হাঁসফাঁস করা গরম কিছুটা কমতে পারে। আপাতত শুক্র এবং শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন