সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে নোটিশ সিবিআইয়ের, হাজিরার নির্দেশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে নোটিশ সিবিআইয়ের, হাজিরার নির্দেশ

 


কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যুতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই৷ কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি মিলেছিল তৃণমূল সাংসদের। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তা সত্ত্বেও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সিবিআই। মঙ্গলবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। এই ঘটনায় এখন জোর চর্চা শুরু হয়েছে। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ বারবার অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন৷ বিষয়টি জানিয়ে নিম্ন আদালতের বিচারক, কলকাতা পুলিশকে চিঠি দেন কুন্তল। এই ইস্যুতেই হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকার পরেও তাঁকে নোটিশ দিল সিবিআই। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ খেলাপ করে কী করে সিবিআই এই কাজ করল তা নিয়েই প্রশ্ন। 

সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়ে জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে৷ অর্থাৎ এই সময়ের মধ্যে কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন