ভোটব্যাঙ্ক বানিয়ে অন্ধকারে রাখা হচ্ছে! সংখ্যালঘু ইস্যুতে মমতাকে তোপ সুকান্তর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

ভোটব্যাঙ্ক বানিয়ে অন্ধকারে রাখা হচ্ছে! সংখ্যালঘু ইস্যুতে মমতাকে তোপ সুকান্তর

 


কলকাতা: ইদের সকালে রেড রোডে অনুষ্ঠান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বার্তাকে অন্য চোখে দেখছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ইস্যুতে একহাত নিয়েছেন মমতাকে। তাঁর কথায়, মমতা রাজ্যের মুসলমানদের অন্ধকারে রাখার চেষ্টা করছেন, তাদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাখছেন। আর ধর্মীয় মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য তাঁকে ধিক্কার জানিয়েছেন তারা। 

এদিন মমতার বার্তা ছিল, কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন। অশান্তির চেষ্টা করছে বিজেপি সরকার, তাই সকলকে সচেতন থাকতে হবে। আর রাজ্যে তিনি এনআরসি হতে দেবেন না। সিএএ-ও হতে দেবেন না। একই সঙ্গে তাঁর এও বক্তব্য ছিল, বিজেপি বিভেদের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে, কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না। এই ইস্যুতে মুখ খুলে মমতাকে জোর কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথা, রাজ্যের ৩০ শতাংশ জনসংখ্যা মুসলিম। আর তাদের ভোটব্যাঙ্ক করে রেখে দেওয়াই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করে আসছেন। 

সুকান্তর স্পষ্ট দাবি, একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম সমাজকে অন্ধকারে রাখার জন্যই এই কাজ করেছেন তিনি। রাজ্যের একটা বড় অংশ সংখ্যালঘু হলেও চিকিৎসক, আইনজীবী বা বিচারকের আসনে ক'জন মুসলিম আছেন তা গুনে দেখার। তাদের সকলকে ভোটব্যাঙ্ক হিসাবে দেখা হয় বলেই প্রকৃত উন্নয়ন হয় না, এমনই মত সুকান্তর। আর এ জন্য তিনি দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন