বিকৃত ছবির নমুনামাত্র! ‘আরও অশ্লীল ছবি তৈরি করতে পারি’! মেল পাঠিয়ে স্বস্তিকাকে হুমকি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

বিকৃত ছবির নমুনামাত্র! ‘আরও অশ্লীল ছবি তৈরি করতে পারি’! মেল পাঠিয়ে স্বস্তিকাকে হুমকি




কলকাতা: বারবার হুমকি দেওয়া হচ্ছে তাঁকে৷ বিকৃত ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে শাঁসানো হচ্ছে৷  ‘শিবপুর’ ছবির প্রযোজকের হাতে হেনস্থা হতে হচ্ছে টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে৷ অভিনেত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলেও তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে। গত এক মাস ধরে তিনি হেনস্থার শিকার বলে অভিযোগ অভিনেত্রীর৷ 


প্রথম সারির এক সংবাদমাধ্যমকে স্বস্তিকা জানিয়েছেন, সোজাসুজি নমুনা ছবি পাঠানো হয়েছে তাঁর সহকারীর ইমেলে। এই হুমকি ইমেল এসেছে শিবপুর ছবির প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মার কাছ থেকে। স্বস্তিকার কথায় তিনি একজন হ্যাকার৷ শুধু বিকৃত ছবি পাঠিয়েই ক্ষান্ত হননি রবিশ। তিনি ইমেলে লিখেছেন, ‘‘যা করেছি, এর থেকেও খারাপ কিছু করতে পারি। চুপচুাপ নিজের ম্যাডামকে বলুন প্রযোজনা সংস্থার সঙ্গে রফা করে নিতে। নয়তো এর থেকেও খারাপ ছবি ছড়িয়ে দেব সোশ্যাল মিডিয়ায়।’’

সংবাদমাধ্যমকে পাঠানো বার্তায় স্বস্তিকা জানান, গত বছর অগাস্ট-সেপ্টেম্বর মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং করার কথা ছিল তাঁর। জুলাই মাসে ইন্দো আমেরিকানা প্রোডাকশনের সঙ্গে তাঁর এই ছবি নিয়ে চুক্তি হয়েছিল৷ তিনি চুক্তির বাইরে একটি টাকাও নেননি৷ ছবির প্রচারের জন্য তাঁর কাছে একটি পোস্টার ছাড়া আর কিছুই আসেনি এবং তা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলেও জানান স্বস্তিকা৷ 

এদিকে, ইন্দো-আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকারের দাবি, পুরো পারিশ্রমিক নিয়েও ছবির প্রচারে অংশ নিতে চাইছেন না স্বস্তিকা। সন্দীপ সরকার ইমেল করে জানান, তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাহাজানির মামলা করবেন। তিনি ইমেলে লেখেন, ‘‘সবে তো শুরু, এর পর কী হয় দেখবেন! আপনাদের মতো মানুষকে কী ভাবে শায়েস্তা করতে হয়, তা আমার ভাল মতোই জানা আছে।’’





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন