বাংলায় নতুন রাজনীতিক দলের সূচনা! ইডি-সিবিআই এড়াতে প্রাক্তন তৃণমূল নেতা নয়া কৌশল? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বাংলায় নতুন রাজনীতিক দলের সূচনা! ইডি-সিবিআই এড়াতে প্রাক্তন তৃণমূল নেতা নয়া কৌশল?

কলকাতা:  নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে বীরভূমের নলহাটির তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর। ইতিমধ্যেই তাঁর নলহাটির বাড়ি, আশ্রম এবং কলকাতার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার নিজাম প্যালেসও তলব করা হয়েছে। আর ঠিক তখনই একটি নতুন দল গঠনের কথা বললেন তিনি।

 এ প্রসঙ্গে একটি বৈদ্যুতিন মাধ্যমে বিভাস অধিকারীকে বলতে শোনা গিয়েছে, "অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি নতুন দল করেছি। নির্বাচন কমিশন অনুমোদন দিয়ে দিয়েছে। যাঁরা বিভিন্ন দলে থেকে ডাকাতি করল তাঁর আজকে সাধু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই ছেড়ে দিয়েছিলাম। বর্তমানে আমি এই দলের সর্বভারতীয় সভাপতি৷" সেই সঙ্গে বিভাসকে বলতে শোনা গিয়েছে, ধর্মতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্র হয় না।


বিভাসের আশ্রমেও হানা দিয়েছিল সিবিআই। তাঁর বিভিন্ন ট্রাস্টে কারা টাকা দিতেন, কোন উদ্দেশ্যে দিতেন, সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাই এই নতুন দল গঠন করাটাকে বিশেষ কৌশল হিসেবেই দেখতে চাইছে ওয়াকিবহাল মহল।


দীর্ঘদিন বিভাস চুটিয়ে তৃণমূল করেছেন। জেলা রাজনীতির বিচারে তৃণমূলের বড় পদেই ছিলেন তিনি। সেই সঙ্গে ধর্মীয় সাধনার জন্য গড়ে তুলেছিলেন আশ্রম। যদিও অভিযোগ উঠেছে আশ্রমকে সামনে রেখে তিনি নাকি বহু অনিয়ম করেছেন। টাকা রোজগার করেছেন অসদুপায়ে। এই পরিস্থিতিতে তাঁর নতুন দল গঠন অত্যন্ত কৌশলী চাল বলেই মনে করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ থেকে সাধারণ মানুষের পাশাপাশি তদন্তকারীদের দৃষ্টি ঘোরাতেই কী বিভাসের এই পদক্ষেপ? এই চর্চা শুরু হয়েছে বীরভূম তথা রাজ্য জুড়ে।  


কিন্তু প্রশ্ন, এভাবে কী বিভাস তদন্তের হাত থেকে বাঁচতে পারবেন? যদি সত্যিই নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকেন, তাহলে কী তিনি সম্ভাব্য গ্রেফতারি এড়াতে পারবেন? এই প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠছে। সোমবার ভোর রাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যেভাবে সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্তে এতটা গতি বাড়িয়েছে তাতে সকলেই মনে করছেন কিছুদিনের মধ্যেই পুরো জাল গুটিয়ে আনবে তারা। তাই বিভাসকে নিজাম প্যালেসে সিবিআইয়ের তলব করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই আবহের মধ্যে বিভাসের নতুন দল করাটা নাটক ছাড়া আর কিছুই নয়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি বারবার তাঁর আশ্রম ও ধর্মীয় সাধনার কথা তুলে ধরতে চাইছেন। ধর্মীয় আবেগ তুলে ধরে অন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন  তিনি। কিন্তু তাতে কী আদৌ চিড়ে ভিজবে?


সূত্রের খবর, প্রায় দু হাজার নিয়োগের ক্ষেত্রে বিভাসের হাত থাকতে পারে। ইতিমধ্যেই বিভাসের বাড়ি এবং আশ্রমে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সিবিআই কর্তারা উদ্ধার করেছেন বলে খবর। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই আরও চমকের অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য। অর্থাৎ নাটক বেশ জমে উঠেছে। আর সেই নাটকের অন্যতম চরিত্র প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর কি পরিণতি হয় এখন সেটাই দেখার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন