৭ বছর আগের গরমের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে! দুর্ভোগ বাড়বে আরও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

৭ বছর আগের গরমের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে! দুর্ভোগ বাড়বে আরও

 


কলকাতা: এমন গরম কি আগে পড়েছিল? এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো বলবেন পড়েনি। কিন্তু তথ্য বলছে, আপাতত যে উত্তাপ সহ্য করতে হচ্ছে বাংলার মানুষকে তা আগেও সহ্য করতে হয়েছে। শুধু ফারাক হল, আগের গরমের রেকর্ড এবার ভেঙে যাওয়ার মুখে। তাই হলফ করে বলা যায়, এমনটা যদি হয় তাহলে আরও দুর্ভোগ বাড়তে চলেছে বঙ্গবাসীর। কিন্তু কী সেই রেকর্ড? 

২০২৩ সাল শুরু হওয়ার সময়েও কেউ আন্দাজ করতে পারেনি যে এই বছর এত গরম পড়বে। মার্চ মাস শেষের পর থেকেই উত্তাপ হালকা হলেও বাড়তে শুরু করেছিল। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তা যেন চরম পর্যায়ে পৌঁছেছে। হিসেব বলছে, গত ১২ এপ্রিল থেকে টানা ৭ দিন ধারাবাহিক তাপপ্রবাহ চলছে কলকাতায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি চললে ভেঙে যাবে ৭ বছর আগেকার এক নজির। আসলে ২০১৬ সালে এই রকমই গরম পড়েছিল কলকাতায়। সেবার টানা ৮ দিন তাপপ্রবাহ চলেছিল। তাই প্রবল সম্ভাবনা যে চলতি বছর সেই রেকর্ড ভেঙে যাবে। আগামী ৪৮ ঘণ্টা পরেই জানা যাবে রেকর্ড ভাঙল কিনা। 

আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটার ইঙ্গিত মিলেছে। যদি তাই হয়, তাহলেও ৭ বছর আগের রেকর্ড এমনই ভেঙে যাচ্ছে বৃহস্পতিবার। ফলে টানা গরমের নতুন নজির সৃষ্টি হতে চলেছে এই এপ্রিল মাসে। কিন্তু এই ধরনের প্রবল গরম কেন পড়ল? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দখিনা বাতাসের প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কম হওয়া এবং শুকনো এবং গরম হাওয়া বেশি পরিমাণ ঢোকার কারণেই এই পরিস্থিতি। তাই ২০১৬ সালের মতোই ২০২৩ সালে শুকনো গরম, তাপপ্রবাহ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন