সাত সকালে কেঁপে উঠল বাংলা, শিলিগুড়ির দক্ষিণপশ্চিমে ছিল কম্পনের উৎসস্থল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সাত সকালে কেঁপে উঠল বাংলা, শিলিগুড়ির দক্ষিণপশ্চিমে ছিল কম্পনের উৎসস্থল




শিলিগুড়ি: সাত সকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ৷ ভূমিকম্প অনুভূত হয়েছে একাধিক স্থানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল শিলিগুড়ির থেকে ১৪০ কিমি দক্ষিণপশ্চিমে বিহারের পূর্ণিয়ায়। সেই ধাক্কা লাগে এ রাজ্যেও৷ মূলত উত্তরবঙ্গের দুই দিনজপুর, মালদা, এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে৷ ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের জেরে পূর্ব নেপাল এবং বাংলাদেশের উত্তরাংশেও হালকা কম্পন অনুভূত হয়েছে৷ 

বুধবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির রিপোর্ট বলছে, সবথেকে বেশি কম্পন অনুভূত হয়েছে বিহার-নেপাল সীমান্তের অদূরে অবস্থিত আরারিয়ায়। মার্কিন জিওলজিকাল সার্ভে জনাচ্ছে, এদিন রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর মেলেনি৷ 

এদিন বিহারের ভাগলপুর, কাটিহার, কিষাণগঞ্জে কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি বাংলায় দুই দিনানাজপুরেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তাছাড়া নেপাল এবং বাংলাদেশেরও বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়৷ 

এর আগে গত রবিবার দুপুর থেকে শুরু করে ৫ ঘণ্টায় ৪ বার কেঁপে উঠেছিল বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপ৷ প্রথমে কম্পন অনুভূত হয় দুপুর ১টা ১৬ মিনিটে৷ প্রথমে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৯৷ দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয় বেলা ২টা ৫৯ মিনিটে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। বিকেল ৪টা ১ মিনিটে ফের তৃতীয় বার ভূকম্পন হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৩। বিকেল ৫টা বেজে ৪৭ মিনিটে শেষবার পেঁকে ওঠে সাগরের জল৷ রিখটার স্কলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫৷ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন