সর্বসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা, কী ভাবে ঘুরে দেখবেন লাটসাহেবের বাড়ি? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

সর্বসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা, কী ভাবে ঘুরে দেখবেন লাটসাহেবের বাড়ি?

 

কলকাতা:  ২২০ বছরের ইতিহাসে এই প্রথম, সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হল লাটসাহেবের বাড়ি। রাজ্য সফরে এসে রাজভবনের চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ আর বাংলা নববর্ষের প্রথম দিনেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে এবং জাদুঘরের সহযোগিতায় রাজভবনে শুরু হল জন সাধারণের ‘হেরিটেজ ওয়াক’। 

 
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজভবনে শুরু হয় ‘হেরিটেজ ওয়াক’৷ লাটসাহেবের বাড়ি ঘুরে দেখার সুযোগ পান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৯ জন নাগরিক। পশ্চিমবঙ্গ ছাড়াও  ত্রিপুরা, পঞ্জাব, রাজস্থান থেকে আগত চার অতিথিকে রাজভবনের তরফে সংবর্ধনা জানানো হয়। জাদুঘরের তরফে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আগত দর্শনার্থীদের রাজভবনের বিখ্যাত ‘চাইনিজ ক্যানন’, ‘কার্জন এলিভেটর’ (এশিয়ার প্রথম লিফ্‌ট), দু’টি সরোবর, ১১ হাজার বই বিশিষ্ট লাইব্রেরি, রাজভবনের বিভিন্ন হল, বাগান ইত্যাদি স্থান ঘুরিয়ে দেখান। প্রথম দিন কারা রাজভবন পরিদর্শনের সুযোগ পাবেন, তা ঠিক করেছিল জাদুঘর৷ 

কিন্তু, কী ভাবে ঘুরে দেখবেন রাজভবন? কখনই বা যেতে হবে?

নারগরিকদের রাজভবন ঘুরিয়ে দেখানোর দায়িত্ব সঁপা হয়েছে জাদুঘরের উপর। রাজভবন সূত্রে খবর, যাঁরা রাজভবনে ‘হেরিটেজ ওয়াক’-চান, তাঁদের জাদুঘরের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। খুব শীঘ্রই সেই ব্যবস্থা চালু করা হবে। তবে প্রতিদিন রাজভবন ঘুরে দেখার সুযোগ মিলবে না। সপ্তাহান্তে শনি বা রবিবারের মধ্যে যে কোনও এক দিন এক ঘণ্টার জন্য রাজভবন ঘুরে দেখার সুযোগ দেওয়া হবে৷ একসঙ্গে ২০-৩০ জন হেরিটেজ ওয়াকে অংশ নিতে পারবেন৷ তবে এখনও পর্যন্ত সেই দিনটি চূড়ান্ত করা হয়নি৷ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন