কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠন শক্তি পর্যালোচনা করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামিকাল উত্তরবঙ্গ যাচ্ছেন। সেখানে আলিপুরদুয়ারে পৌঁছে তিনি জেলার নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এরপরে চলতি মাসেই তার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর ও হুগলি যাওয়ার কথা রয়েছে। এইদিকে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসে বীরভূম ও হুগলির জেলা নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলে সূত্রের খবর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন